রামনগরে দলীয় চেয়ারম্যান প্রার্থী ঘিরে আলোচনায় শামীম, তবে কে হচ্ছেন প্রার্থী ?

0
9

স্টাফ রিপোর্টার : আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে যশোর সদরের ১১নম্বর রামনগর ইউনিয়নের দলীয় মনোনয়ন ফরম ক্রয়কৃত ১০জন চেয়ারম্যান পদ প্রার্থীর মধ্য মাছুদুর রহমান শামীম ব্যাপক আলোচনায়।
তিনি ২০১৬ ইং সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মাঠে নামেন। তাঁর সমর্থকদের অভিযোগ, ওই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে পরিবেশ ব্যাহতের কারণে ফলাফলে তাঁকে হতাশ হতে হয়। সেই হতে অদ্যবদী দলীয় নির্দেশনা ও রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রেখেছেন। এছাড়া
সময়ের সঙ্গে সামাজিক ও মানবিক উদ্যোগেও তাঁকে দেখা যাচ্ছে। এলাকার অসুস্থ ব্যক্তির খোঁজখবর নেয়া, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, রাজনৈতিক সহকর্মীদের আপাদে-বিপদে সহযোগিতা, মসজিদ-মন্দির, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে সহায়তার হাত বাড়িয়ে দেয়া কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন শামীম। এমনকি মানুষের পাশে থাকার ব্যস্ততায় পরিবারকেও পর্যাপ্ত সময় দেয়া হয়ে ওঠে না তাঁর। খাওয়া, ঘুম ও বিশ্রামের সময়ও অনিয়মিত হয়ে পড়ে এমনটাই জানান তাঁর ঘনিষ্ঠজনেরা।
রামনগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চায়ের দোকান গুলোতে “শামীমকে” দলীয় চেয়ারম্যান প্রার্থীর প্রত্যাশার কথা বেশী শোনা যাচ্ছে। তাঁদের প্রত্যাশা, দলীয় মনোনয়নে রাজনৈতিক সম্পৃক্ততা, সাংগঠনিক ভূমিকা ও সামাজিক কর্মকাণ্ড গুরুত্ব পাবে। আগামিতে বৃহৎ পরিসরে কাজ করার প্রত্যাশা নিয়ে এগিয়ে তিনি। দলীয় সিদ্ধান্ত, রাজনৈতিক বাস্তবতা ও জনসমর্থনের মধ্য দিয়েই নির্ধারিত হবে তাঁর আগামি দিনের পথ।
এমনকি, দুঃসময়ে দলের হয়ে নির্বাচনী মাঠে থাকা আর বর্তমান সময়ে মানুষের পাশে থাকার প্রচেষ্টা—এ দুই অধ্যায়কে সামনে রেখেই রামনগর ইউনিয়নে দলীয় চেয়ারম্যান পদ ঘিরে মাছুদুর রহমান শামীমকে নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা অব্যহত রয়েছে। তবে রামনগরে বিএনপি’র দলীয় চেয়ারম্যান প্রার্থী কে হচ্ছেন ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here