পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, মাদক ও জুয়া প্রতিরোধে গুরুত্বারোপ

0
5

পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এ সভায় মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা -৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য এবং কমিটির প্রধান উপদেষ্টা মাওলানা আবুল কালাম আজাদ। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বৃত্তি পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষা যথাযথ পরিবেশে অনুষ্ঠিত করা, মাদক ও জুয়ার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা এবং জননিরাপত্তা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন, নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাওন হোসেন অনিক, ওসি শেখ আব্দুল আউয়াল কবির, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হক, পৌর সভাপতি আসলাম পারভেজ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাও. আমিনুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর মাও. বুলবুল আহমেদ, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রওশনা পারভীন, প্রভাষক সাইদুর রহমান, সেক্রেটারি আলতাফ হোসেন, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান এবং ষোলআনা সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান।
এ ছাড়া সভায় উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, ভার. প্রধান শিক্ষক আব্দুল ওহাব ও দেবাশীষ সরদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রহিমা আখতার শম্পা, নির্বাচন কর্মকর্তা মোঃ বজলুর রশীদ, আনসার প্রশিক্ষক জাকির হোসেন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here