শ্যামনগর ব্যুরো ঃ শ্যামনগর উপজেলায় এলাকাবাসীর আয়োজনে এলাকার ভূমিদস্যু গোলাম মোস্তফা জোর পূর্বক জমি দখল করায় সুষ্ঠু বিচারের দাবিতে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল ১২ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় শ্যামনগর উপজেলার মাহমুদপুর, বাদঘাটা ও ইসমাইলপুর এলাকার শতশত নারী-পুরুষ গোডাউন মোড় থেকে ব্যানার সহ এক বর্ণাঢ্য র্যালি প্রধান সড়ক দিয়ে এসে শ্যামনগর উপজেলা চত্ত্বর হয়ে প্রেসকাব চত্ত্বরে মানববন্ধন করে। মানববন্ধনের ব্যানারে লেখা ছিল- ভূমি দস্যু গোলাম মোস্তফা জোর পূর্বক এলাকার হিন্দু-মুসলমানদের ৪০ বিঘা জমি দখলের প্রতিবাদে মানববন্ধন। মানববন্ধন চলাকালে মাহমুদপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের স্ত্রী আনোয়ারা বেগম, আবু তাহেরের স্ত্রী জান্নাতুল ফেরদাউস, জামসেদের স্ত্রী নাজমা বেগম, তছির গাজীর পুত্র শিক্ষক আবু তাহের, ইসমাইলপুর গ্রামে মৃত দেলোয়ার ডাক্তারের পুত্র ডাঃ সাইদুল ইসলাম বক্তব্যে বলেন, জোর পূর্বক জমি দখলের অভিযোগে গোলাম মোস্তফার বিরুদ্ধে মামলা হওয়ায় জেল হাজতে যায়। জামিনে ফিরে এসে গোলাম মোস্তফা তাদের দীর্ঘদিন যাবত ভোগ দখলীয় জমি জোর পূর্বক দখল করছে। সংশ্লিষ্ট প্রশাসনের নিকট তদন্ত পূর্বক সুষ্ঠু বিচারের দাবিতে এ মানববন্ধন।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...














