উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলে বাবার সাহসিকতার জন্য বেঁচে গেলেন স্কুলছাত্রী। মেয়েকে নির্যাতনের হা’ত থেকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে তিনি। অভিযুক্ত গৃহশিক্ষক আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে জানা যায়। তাকে গ্রেফতার করেছে পুলিশ। গৃহশিক্ষকের হাতে বেশ কয়েকবার যৌন হয়রানির পর বাবাকে জানায় নড়াইলের এক স্কুলছাত্রী। তাকে পড়াতে নিষেধ করা হলে ক্ষিপ্ত হয়ে রোববার রাতে ঘরে ঢুকে ঐ ছাত্রীকে নির্যাতনের চেষ্টা চালায়। এ সময় মেয়েকে র’ক্ষা করতে এলে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে গৃহশিক্ষক মিঠু। মিঠুকে আ’টক করে পুলিশে সো’পর্দ করেন এলাকাবাসী। সোমবার দুপুরে মামলা দায়ের পর তাকে গ্রে’ফ’তার দেখানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা বলেন, মিঠুর নামে এর আগেও আরো দুটি মামলা আছে। মারামারি ও মার্ডারের মামলা আছে। এর আগে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত বছরের ১৫ মার্চ ৬ষ্ঠ শ্রেণির এক ছা’ত্রীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে মিঠু। সে সময়ও স্বজনরা বাধা দিলে তাদের ওপর হামলা চালানোর অভিযোগ রয়েছে। সে সময় মিঠুর শাস্তির দাবিতে আন্দোলনও করেন এলাকাবাসী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান স্থানীয়রা।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...













