মোংলা প্রতিনিধি : মোংলা-খুলনা মহাসড়কে বাস পরিবহন ড্রাইভার ও হেলপারকে মারধর করেছে মাহেন্দ্র ও নসিম-করিমন চালকরা। মঙ্গলবার দুপুরে মোংলা বাসষ্টান্ডে খুলনাগামী একটি বাস থেকে যাত্রী নামানোর সময় মাহেন্দ্র চালকদের সাথে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর পর পরই বাস ড্রাইভারকে মারধর ও মাহেন্দ্র বন্ধের দাবি তুলে মোংলা-খুলনা-বাগেরহাট রুটে সকল প্রকার বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা। বাস পরিবহন মালিক সমিতির প্রতিনিধি ষ্টাটার আব্দুল জলিল জানায়, মঙ্গলবার দুপুরের পর থেকে খুলনা, যশোর, বাগেরহাট, পিরোজপুর ও বরিশাল রুটের বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা মেট্ট্র-ব-১৪-২২০১ নম্বরের একটি বাস মোংলা বাস ষ্টান্ডে মাহেন্দ্রের কাছে যাত্রী নামাচ্ছিল। এসময় মাহেন্দ্র, নসিমন-করিমনে থাকা চালকরা মিলে ড্রাইভার মনিরুজ্জামান ও হেলপার বুলবুল আকন্দকে বেধরক মারধর করে। এছাড়াও বাস ষ্টান্ডে ষ্টাটারের সামনে থাকা বাসের যাত্রীদের টেনে মাহেন্দ্রে উঠিয়ে নিয়ে যায় তারা। এ খবর সকল বাস ড্রাইবার ও মালিক পক্ষের কাছে পৌছে গেলে সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেয় মালিক পক্ষ। আর দুপুর থেকে পরিবহন শ্রমিকদের ধর্মঘটের কারনে চরম ভোগান্তীতে পড়েছে বিভিন্ন জেলায় আসা-যাওয়া যাত্রীরা। আন্তঃজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের মালিক সমিতির প্রতিনিধি আল-আমিন আরো জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপুরে বাক-বিতান্ডা হয় মাহেন্দ্র চালকদের সাথে। এক পর্যায় বাসের ড্রাইভার মনিরুজ্জামান ও হেলপার বুলবুল আকন্দকে মেরে আহত করে মোংলার মাহেন্দ্র চালকরা। এর আগেও বেশ কয়েকবার বাস ড্রাইভারদের মারধর করেছে, কিন্ত উপজেলা প্রশাসন ও থানা পুলিশ প্রশাসনের আশ্বাসে আমরা পরিবহন চালু রেখেছি। সরকারের ৫ ধরনের লাইসেন্সের মাধ্যমে সড়কে বাস পরিবহন চলে কিন্ত সরকারকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অবৈধ নাসিমন-কমিন ও মাহেন্দ্র চলাচল করায় বাস মালিক সমিতি অনেক ক্ষতির সম্মুখিন হচ্ছে। বাস চালকদের মারধর করার কারনে মঙ্গলবার দুপুর থেকে অনিদিষ্ট কালের বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা। আর এ ঘটনাকে কেন্দ্র করে সড়কে চলাচল করা অবৈধ ওই গাড়ী বন্ধের দাবিকে পরিবহন শ্রমিকরা বাসষ্টান্ডে বিক্ষোভ করেছে। বাস ড্রাইভারকে মারধর সুষ্ঠ বিচার ও মাহেন্দ্র, নসিমন-করিমন বন্ধ না হওয়া পর্যন্ত কর্মবিরতী চলবে বলেও জানায় পরিবহন শ্রমিকরা।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














