স্টাফ রিপোর্টার : যশোর চৌগাছার রোস্তমপুর দাখিল মাদ্রাসার সহকারি সুপার আব্দুল আলিমকে প্রতারনার মামলায় মঙ্গলবার আটক করেছে। বুধবার তাকে আদালতে আদালতে সোপর্দ করা হলে পরিবারের পক্ষ থেকে টাকা পরিশোধ করায় বাদী মামলা প্রত্যাহার করে নেয়ায় তিনি মুক্তি পেয়েছেন। মামলার অভিযোগে জানা গেছে, যশোর শহরের বেজপাড়া এলাকার রিয়াজ উদ্দিন আহম্মেদের পূর্বপরিচত রোস্তমপুর দাখিল মাদ্রাসার সহকারি সুপার আব্দুল আলিম। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দিয়ে থাকেন বলে তাকে জানান। রিয়াজ তার ফুপাতো বোনকে একটি চাকরি দেয়ার শুপারিশ করেন। এ সময় আব্দুল আলিম তার বোনকে প্রাইম ব্যাংকে চাকরি দেয়ার প্রস্তাব দেন। আলিম চাকরি দিতে ১ লাখ টাকা লাগবে বলে রিয়াজকে জানান। তার প্রস্তাবে রাজি হয়ে রিয়াজ উদ্দিন ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি তার বাসায় ডেকে আব্দুল আলিমকে ৫০ হাজার টাকা দেন। তিন মাসের মধ্যে চাকরি দেয়ার পর বাকি ৫০ হাজার টাকা দিতে হবে বলে ও জানিয়েছিলেন আব্দুল আলিম। এরপর বেশ কয়েক মাস অতিবাহিত হলেও আব্দুল আলিম তার বোনকে ব্যাংকে চাকরি দিতে পারেননি। অবশেষে আব্দুল আলিমের কাছে টাকা ফেরত চায়লে না দিয়ে ঘোরাতে থাকেন। একপর্যায়ে ওই বছরের ২১ সেপ্টেম্বর সকলে তিনি তার লোকজন সাথে নিয়ে মাদ্রাসায় যান। আব্দুল আলিম তখন মাদ্রাসার সুপারসহ কয়েকজনকে স্বাক্ষী রেখে ২১ অক্টোবরের মধ্যে টাকা পরিশোধ করবেন বলে একটি অঙ্গীকারনামা লিখে দেন। পরবর্তীতে পাওয়না টাকা না দেয়ায় রিয়াজ উদ্দিন মিঠুন প্রতারণার অভিযোগে ২০ নভেম্বর আদালতে মামলা করলে আসামির প্রতি সমন জারির আদেশ দেন। আব্দুল আলিম ধার্য দিনে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। সোমবার চৌগাছা থানা পুলিশ আব্দুল আলিমকে আটক করে আদালতে সোপর্দ করেন। এরপর পরিবারের পক্ষতে বাদী রিয়াজ উদ্দিন মিঠুনের পাওনা টাকা দেয়ায় তিনি মামলা প্রত্যাহার করে নেন। ফলে জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালত ২ এর বিচারক তাকে এ মামলার দায় হয়ে অব্যহতি প্রদান করেছেন।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...













