কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি ॥ ঝিনাইদহ কালীগঞ্জে এক কৃষকের ২৫ শতক জমির ধরন্ত লাউয়ের ক্ষেত কেটে দিয়েছে দূর্বৃত্তরা। বুধবার রাতে কে বা কারা এই ক্ষেত কেটে দিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নিয়ামতপুর গ্রামের মাঠে আলম মন্ডলের ক্ষেতে। এতে ওই কৃষকের কমপক্ষে ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন। তিনি ওই গ্রামের মৃত বাবর আলী মন্ডলের ছেলে। কৃষক আলম মন্ডল জানান, ২৫ শতক জমিতে লাউয়ের চাষ করেছিলেন। গাছগুলোতে বেশ লাউ ধরেছিল। বৃহস্পতিবার সকালে নিজের জমির লাউয়ের গাছ কাটা দেখেন তিনি। এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি মাহাফুজুর রহমান মিয়া বলেন, লাউয়ের ক্ষেত কাটার ব্যাপারে অভিযোগ পেয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
পাইকগাছায় ১২০ কোটি টাকার স্বপ্নের লস্কর সেতুর ৭৬ ভাগ কাজের অগ্রগতি; অপেক্ষা শুধু সংযোগ...
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ১২০ কোটি টাকার স্বপ্নের পৌনে ১কিঃ মিটার দৈর্ঘ্য লস্কর-বাইনতলা নির্মানধীন সেতু'র কাজের ৭৬ ভাগ অগ্রগতি হলেও এখন অপেক্ষা শুধু...
নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে উত্তাল যশোরের রাজপথ
স্টাফ রিপোর্টার : নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে উত্তাল যশোরের রাজপথ। বুধবার বিকেলে জেলা যুবদলের বিক্ষোভ মিছিলের রাজপথ...
স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পর এবার ভৈরব নদে কচুরিপানা পরিষ্কারে নগর যুবদল
স্টাফ রিপোর্টার : যশোর জেলা স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের পর এবার ভৈরব নদে কচুরীপানা পরিষ্কার কার্যক্রম চালিয়েছে নগর যুবদল। বুধবার বিদ্যুৎ জ¦ালানি ও খনিজ সম্পদ...
খ্রিস্টান সম্প্রদায়ের জন্য ৩ কোটি টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : বড়দিন (ক্রিসমাস) উদযাপন উপলক্ষে দেশের খ্রিস্টান সম্প্রদায়ের জন্য ৩ কোটি টাকার আর্থিক অনুদান অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বছরের তুলনায়...
দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
যশোর ডেস্ক : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কয়েকটি...













