স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) ঃ ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে খাদ্য অপচয় রোধে র্যালী, মানবববন্ধন ও স্মারকলিপি পেশ অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জের ৫টি সংগঠনের উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়। আয়োজক হিসেবে ছিলেন জাপান ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড। সহ আয়োজক হিসেবে ছিলেন ইযূথ এগেইনষ্ট হাঙ্গার, বিকশিত বাংলাদেশ,প্রত্যাশা ২০২১ ফোরাম, কালীগঞ্জ জৈব কৃষক সমিতি, দোয়েল মুক্ত স্কাউট মুক্ত গ্রুপ। বৃহষ্পতিবার সকাল ১০ টায় বলিদাপাড়াস্থ হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড অফিস চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। পরে ঢাকা-খুলনা মহাসড়কের কালীগঞ্জের বৈশাখী তেলপাম্প এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে সংগঠনের সদস্যরা। সেখানে বক্তব্য রাখেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের এরিয়ার কো অর্ডিনেটর (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী বিপাশ, ইয়ুথ এগেইনষ্ট হাঙ্গারের সভাপতি মো: ইমন হোসেন, প্রত্যাশা ২০২১ ফোরামের সভাপতি নুরুজ্জামান বিশ্বাস, দোয়েল মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি আব্দুল আলিম, কালীগঞ্জ জৈব কৃষক সমিতির সাধারণ সম্পাদক এস এম শাহীন হোসেন, আদর্শক কৃষক হেলাল উদ্দিন, সামছুল ইসলাম প্রমুখ। মানববন্ধন শেষে বিশ্ব খাদ্য দিবসে খাদ্য অপচয় রোধ, করোনায় ক্ষতিগ্রস্থ কৃষিখাতের সুরক্ষা এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহার কাছে ১০ দফা দাবিতে স্মারকলিপি পেশ করা হয়।
পাইকগাছায় ১২০ কোটি টাকার স্বপ্নের লস্কর সেতুর ৭৬ ভাগ কাজের অগ্রগতি; অপেক্ষা শুধু সংযোগ...
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ১২০ কোটি টাকার স্বপ্নের পৌনে ১কিঃ মিটার দৈর্ঘ্য লস্কর-বাইনতলা নির্মানধীন সেতু'র কাজের ৭৬ ভাগ অগ্রগতি হলেও এখন অপেক্ষা শুধু...
নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে উত্তাল যশোরের রাজপথ
স্টাফ রিপোর্টার : নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে উত্তাল যশোরের রাজপথ। বুধবার বিকেলে জেলা যুবদলের বিক্ষোভ মিছিলের রাজপথ...
স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পর এবার ভৈরব নদে কচুরিপানা পরিষ্কারে নগর যুবদল
স্টাফ রিপোর্টার : যশোর জেলা স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের পর এবার ভৈরব নদে কচুরীপানা পরিষ্কার কার্যক্রম চালিয়েছে নগর যুবদল। বুধবার বিদ্যুৎ জ¦ালানি ও খনিজ সম্পদ...
খ্রিস্টান সম্প্রদায়ের জন্য ৩ কোটি টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : বড়দিন (ক্রিসমাস) উদযাপন উপলক্ষে দেশের খ্রিস্টান সম্প্রদায়ের জন্য ৩ কোটি টাকার আর্থিক অনুদান অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বছরের তুলনায়...
দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
যশোর ডেস্ক : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কয়েকটি...













