প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার পরিবারের সদস্যদের রোগমুক্তি কামনায় সমবেত প্রার্থণা

0
378
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার সহধর্মিণী  যশোর জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্যসহ পরিবারের সদস্যদের আশু রোগমুক্তি কামনায় সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে যশোর সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে লালদিঘি শ্রীশ্রী হরিসভা মন্দিরে প্রাঙ্গণে এ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য দীপংকর দাস রতন।
বিশেষ অতিথি ছিলেন যশোর সিটি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক অলোক বসু, যশোর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের গনিত বিভাগের সাবেক বিভাগীয় প্রধান শৈলেশ কুমার রায়, যশোর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রাবণী সুর, বেনাপোল পাটবাড়ি আশ্রমের সাধারণ সম্পাদক ফণীভূষণ পাল, যশোর সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি প্রণব দাস। সভাপতিত্ব করেন যশোর সনাতন বিদ্যার্থী সংসদের প্রধান সমন্বয়ক বিজন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সনাতন বিদ্যার্থী সংসদের সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের সভাপতি অভিজিৎ চক্রবর্তী। সঞ্চালনা করেন সত্যজিৎ মজুমদার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here