স্টাফ রিপোর্টার, মণিরামপুর : মণিরামপুর পৌর শহরের দোলখোলা মোড়ে টেগার ষ্ট্যান্ডে চাঁদাবাজি বন্ধের দাবী জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ করেছেন রুপালী খাতুন নামের এক টেগার মালিক। টেগার মালিক রুপালী গত মঙ্গলবার লিখিত ভাবে অভিযোগ করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম রুপালীর ওই অভিযোগ পত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন। রুপালীর অভিযোগে জানা যায়, দূর্গাপুর গ্রামের মৃত লুৎফর মোল্যার ছেলে রবিউল ইসলাম রবিসহ ৫/৬জন যুবক রুপালী খাতুনের নিকট ৩০ হাজার টাকা দাবী করেছেন। অভিযোগে আরো উল্লেখ করা হয়, রবিসহ ৫/৬জন যুবক টেগার ষ্ট্যান্ডে বসে প্রতিদিন গাড়ী প্রতি নির্ধারিত একটি চাঁদা তুলছে। বিষয়টি নিয়ে রুপালীসহ টেগার মালিকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ব্যাপারে তদন্ত পূর্বক চাঁদাবাজি বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী করেছে। অভিযোগকারী টেগার মালিক রুপালী দূর্গাপুর গ্রামের মৃত শহিদুল ড্রাইভারের মেয়ে।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...













