সাতীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরা সদর উপজেলার উত্তরপাথরঘাটা গ্রামে তৃতীয় শ্রেনীর এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। আহত শিশুটিকে সাতীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক আলী শেখ (১৭) বর্তমানে পলাতক রয়েছে। সে ওই গ্রামের বাবুল শেখের ছেলে। ধর্ষিতা ওই স্কুল ছাত্রীর বাবা পেশায় একজন ইজিবাইক চালক। তিনি জানান, পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীতে পড়ুয়া তার শিশু কন্যাকে গতকাল বেলা ১১ টার দিকে বাড়ির উঠানে খেলা করার সময় একই গ্রামের প্রবাসী বাবলু শেখের ছেলে আলী শেখ তাকে খাবার খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর তাকে ঘরে মধ্যে নিয়ে দরজা বন্ধ করে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষন করে। তিনি জানান, ধর্ষনের পর তার মেয়ে অসুস্থ অবস্থায় বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানায়। এরপর তার মা তাকে মোবাইল ফোনে বিষয়টি জানানোর পর তিনি দ্রুত বাড়িতে গিয়ে আহত অবস্থায় তার কন্যাকে নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে। ওই স্কুল ছাত্রীর বাবা আরো জানান, এ ঘটনায় তিনি থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বোরহান উদ্দীন জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...













