কপিলমুনি প্রতিনিধি ঃ কর্মদতার মধ্যে সর্বদা ন্যায় ও নিষ্ঠার উর্দ্ধে থেকে সাধারণ মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখে চলেছেন পাইকগাছা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড আরাফাতুল আলম। যোগদান পরবর্তী বছর অতিক্রম করে ভূমি সেবায় নান্দনিক দৃষ্টান্ত ও নানামুখি পদপে গ্রহণ করে আজ তিনি একজন আরাফাতুল আলম নামে সাধারণ জনগণের কাছে পরিচিতি লাভ করেছেন। যার প্রতিফলনে গত এক বছরে বদলে গিয়েছে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের সেবারমান। পাশাপাশি সরকারী রাজস্ব আদায়ে সর্বোচ্চ রেকর্ড গড়েছেন ভূমি প্রশাসনের দ এ কর্মকর্তা। একটু পিছনে ফিরে দেখা, সালটি ছিল ২০১৯ এর ২ অক্টোবর। সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পাইকগাছা উপজেলায় যোগদান করেন তিনি। আর যোগদান পরবর্তী এক বছরেই উপজেলা ভূমি অফিসের বিগত দিনের প্রোপট পরিবর্তন করে জনবান্ধব পরিবেশ সৃষ্টি করে তুলেছেন। জনগণের দোর গোড়ায় ভূমি সেবা পৌছে দিতে গ্রহণ করেছেন কার্যকরী নানামুখী পদপে। সাধারণ মানুষ যাহাতে কোন প্রকার ভোগান্তি ছাড়াই দ্রুত সেবা পেতে পারে সেজন্য জনসচেতনতা বৃদ্ধির ল্েয উপজেলা জুড়ে যান্ত্রিক প্রচার-প্রচারণার পাশাপাশি ইউনিয়ন ভিত্তিক ভূমি অফিসে মাসিক বিশেষ ভূমি সেবা ক্যাম্প, ভূমি সেবা বিষয়ক অবহিতকরণ সেমিনার ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলে বিশেষ ভূমি সেবা ক্যাম্পর মাধ্যমে শতভাগ ই-নামজারি কার্যক্রমের আয়োজন করেছেন। এছাড়া ভূমি সংক্রান্ত গণ-শুনানী েেত্র ভূমি কর্মকর্তা ও সেবা গ্রহীতাদের মাঝে দুরত্ব এখন শূন্যের কোটায়। এদিকে তিনি শুধু নিজেকে ভূমি সেবায় নিয়োজিত রেখেছেন তা নই। করোনাকালীন সময়ে সামাজিক দুরত্ব বজায় রাখতে তৎপর ছিলেন এসিল্যান্ড আরাফাতুল আলম। স্বাস্থ্যবিধি নিশ্চিত কল্পে একদিকে যেমন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন, অপরদিকে দুঃস্থ ও অসহায় মানুষের বাড়িতে বাড়িতে ত্রাণ সামগ্রী পৌছে দিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। অন্যদিকে ২০১৯-২০২০ অর্থ বছরে ১ কোটি ৭৭ ল ৬৪ হাজার টাকার সর্বোচ্চ সরকারি ভূমি রাজস্ব আদায়ের রেকর্ড গড়েছেন তিনি। এক কথায় সবকিছুই যেন সম্ভব হয়েছে একজন এসিল্যান্ড আরাফাতুল আলমের ন্যায়, নিষ্ঠ, সৎ ও দ অফিসার গুণে। তাকে নিয়ে এ আয়োজনে মতামত ব্যাক্ত করেছেন, উপজেলার ষাটোর্ধ শাহাজান করিম। তিনি বলেন, বারটি ছিল বুধবার। সকলের ন্যায় আমার ও ঐদিনটিতে একটি নামপত্তন কেচের দিন ধার্য ছিল পাইকগাছা উপজেলা ভূমি অফিসে। ঠিক টাইমের মধ্যে সেখানে পৌঁছে অফিসের ভিতরে যাওয়া মাত্রই ভূমি সংশ্লিষ্ট একজন সহকারী কর্মকর্তা আমাকে বসতে বললেন। এরপর কিছুণ যেতে না যেতেই অফিসে আগমন করলেন স্যার আরাফাতুল আলম। প্রথমতঃ সকলের উদ্যশ্যে সালাম জানালেন তিনি। আমিও যথারীতি সালামের সম্মোধন জানালাম। এর কয়েক মিনিট পর ডাক হলো স্যারের রুমে। সেখানে উক্ত অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ দাঁড়িয়ে থাকলেও আমাকে স্যার বললেন, বাবা আপনি বসেন। কি কাজ নিয়ে এসেছেন বাবা। তখন আমি কিছুণের জন্য নিজের ভাষা যেন হারিয়ে ফেলেছিলাম। বললাম স্যার আমি একটি নামপত্তন কেচ নিয়ে এসেছি। এরপর আমার ফাইটি আদ্যপান্ত যাচাই বাছাই করে আমাকে বললেন বাবা আপনি বাসায় চলেযান। আপনার কেচটি সঠিক নিয়মে সঠিক সময়ে আপনার মুঠো ফোন নাম্বরে ম্যাসেজ বা ইমেইল আকারে জানানো হবে। আপনি এ সংক্রান্ত বিষয়ে কোন প্রকার কাউকে টাকা পয়সা দিবেননা। আমার জীবনে এমন একজন সরকারী কর্মকর্তার ভাষ্য আমাকে আবিরভূত করেছে। সর্বপরী আমি শুধু একজন এসিল্যান্ড হিসেবে নই, সাধারণ মানুষের প্রতি তার মহানুভবতার দৃষ্টান্ত স্থাপন দেখে মুগ্ধ হয়েছি। সরকারী প্রতিটি সেক্টরে যদি এসিল্যান্ড আরাফাতুল আলমের মতো একজন সৎ ও দ অফিসার থাকতো তাহলে অচিরেই বাস্তবায়িত হতো বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...













