সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালি ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমের ওপর গুলি চালিয়েছে বোরকা পরা সন্ত্রাসীরা। এতে তিনি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। এর পরপরই সন্ত্রাসীরা তার মাথা ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। রোববার রাত ৮ টার দিকে কৈখালি ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী তার চাচাতো ভাই মামুন জানান, তারা পরিষদ চত্তরে স্থানীয় জনগণকে নিয়ে কথা বলার সময় ৭/৮ টি মোটর সাইকেল যোগে ১০/১২ জন সন্ত্রাসী বোরখা পরে ঘটনাস্থলে প্রবেশ করে। কিছু বুঝে উঠার আগেই সন্ত্রাসীরা চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি করে। এ সময় গুলি তার পায়ে লাগে। সন্ত্রাসীরা গুলি করেই ক্ষ্যান্ত হয়নি। তাকে ধারালো চাপাতি দিয়ে মাথায় ও পিঠে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় জনগণের ডাকচিৎকারে সন্ত্রাসীরা মোটর সাইকেল যোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় তারা তাকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত মেডিকেল অফিসার উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) প্রেরণ করেন। তিনি আরো জানান, ঘটনাস্থলে গুলির খোসা পড়ে রয়েছে। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা জানান, তিনি এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাননি। তবে মৌখিকভাবে শুনে খোঁজখবর নিচ্ছেন।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...













