আনিছুর রহমান:- মনিরামপুর উপজেলা থেকে জয়দেব নন্দী ও মনিরামপুর উপজেলা থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য মরহুম খান টিপু সুলতানের জ্যেষ্ঠ পুত্র হুমায়ুন হোসেন সাদাব কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানাতে উপজেলার চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও সাবেক মেম্বার আমজাদ আলী খান এর উদ্েযাগে রাজগঞ্জ বাজারে মেম্বারের চায়ের দোকানের সামনে ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কার্তিক চন্দ্র এর সভাপতিত্বে এক সংপ্তি আলোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নেতৃবৃন্দ উক্ত দুই ব্যক্তিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। এ সময়ই মিষ্টি বিতরণ করা হয়েছে। অনুষ্ঠান শেষে সোমবার বিকেলে রাজগঞ্জ বাজারের মেইনরোড যশোর পুলেরহাট টু সাতীরার কুমিরা সড়কের পথচারী ও বাজারে আগত লোকদের মাঝে মাক্স বিতরণ করেন মেম্বার আমজাদ আলী খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোদাচ্ছের হোসেন, চালুয়াহাটি ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, তিন নম্বর ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান, চার নম্বর ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল, পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ছয় নম্বর ওয়ার্ড আলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন, এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সঞ্জায় সিংহ, বাবুল আকতার, শ্যাম পদ দাস, পরিতোষ দাস, ওমর আলী, শফিকুল ইসলাম, কামরুজ্জামান ও হরিহর নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্মসাধারণ সম্পাদক শৈলেন চন্দ্র সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...













