স্টাফ রিপোর্টার : জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রামের মোল্যা বাড়ি মসজিদের সামনে থেকে সবুজ হোসেন নামে এক যুবককে ৪৮ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে। সে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের মুজিবর ভূগার ছেলে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, ডিবি’র এসআই আরিফুল ইসলাম,এএসআই আমিনুল ইসলামসহ একটি চৌকসদল রোববার বিকেলে সাড়ে ৪ টায় উক্ত এলাকার বালুন্ডা বাজারগামী থেকে সবুজ হোসেনকে গ্রেফতার করে। পরে তার দখলে থাকা ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরে তাকে সোমবার বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করেন। সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ,৭ভারতীয় আটক
যশোর অফিস : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে জাল ভ্রমণ করের রসিদ ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ দালাল চক্রের...
যবিপ্রবিতে ই-জিপি, পিপিআর ও ডি-নথি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সরকারি ক্রয় প্রক্রিয়া ও দাপ্তরিক কাজে স্বচ্ছতা এবং গতিশীলতা আনতে ই-জিপি, পিপিআর, পিপিএ, ডি-নথি ও...
যশোরে জমি নিয়ে বিরোধে হাসুয়ার কোপে বিএনপি নেতা নিহত
যশোর অফিস : যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে এক বিএনপি নেতাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ...
খাজুরায় লায়ন ইটভাটার দাপটে অতিষ্ঠ জীবন
স্টাফ রিপোর্টার : যশোর সদর ও বাঘারপাড়া উপজেলা সীমান্তে চিত্রা নদী পুনঃখননের আগেই পাড়ের মাটি কেটে বিক্রি করছে অসাধু একটি চক্র। গত এক সপ্তাহে...
যশোরে রেডক্রিসেন্টের সাংগঠনিক সক্ষমতা উন্নয়নে দুই দিনব্যাপী কর্মশালা
মোঃ শাহ রিয়াজ বিশ্বাস সোহাগ : যশোরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের উদ্যোগে ‘ব্রাঞ্চ অর্গানাইজেশনাল ক্যাপাসিটি টু অ্যাক্ট (বোকা ২.০)’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা...













