স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা উপজেলার ৪নং গদখালী ইউনিয়নের ০৮ নং ওয়র্ডের বেনেয়ালী গ্রামে পূর্বশত্রুতার জের ধরে টিউবওয়েলের পানি পাণ করে মহিলাসহ চার শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনায় অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করে এলাকার মধ্যে সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপন করলেন ইউপি সদস্য ও বিশিষ্ট্য ব্যবসায়ী মোঃ নুর হোসেন। এছাড়াও করোনা পরিস্থিতিতে অভাবিত বিপর্যয়ের সম্মুখীন মানুষের জন্য মানবতার ফেরিওয়ালা হয়ে আঁধারভরা সময় নিজ উদ্যোগে ৩৫০টি অসহায় অনাহারী মানুষের পাশে ৫ কেজি চাউল, ২ কেজি আলু, ১কেজি ডাউল ও ১ কেজি পিয়াজ নিয়ে দাঁড়িয়েছিলেন এই মানুষটি। করোনাকালে মানুষের সেবায় এখনও কাজ করে যাচ্ছে নিঃস্বার্থে মানুষের ভালোবাসা পাওয়ার জন্য। তার এই কার্যক্রমে তিনি গদখালী ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের সাধারণ মানুষের আস্থাভাজন ব্যক্তি। ইউপি সদস্য ও বিশিষ্ট্য ব্যবসায়ী মোঃ নুর হোসেন বলেন, সত্যি কথা হলো, মানুষ মানুষের জন্য। আর এই স্লোগানকে সামনে রেখে সংকটের সময় আমাদের মানবিকতা, আমাদের ভালো দিক মন্দ দিক দুটোই প্রকাশিত হয়। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে যে মহাদুর্যোগের সৃষ্টি হয়েছে, তা যুদ্ধের চেয়ে কোনো অংশে কম নয়। এই যুদ্ধে আমাদের প্রকৃত মানবিকতা প্রকাশের সুযোগ সৃষ্টি হয়েছিলো।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













