তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : কেঁচো কম্পোস্ট সার উৎপাদন ও বাজারজাতকরনে মূল্য শৃঙ্খলা নিশ্চিত করতে মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকালে তালায় উৎপাদক ও ভোক্তার সমন্বয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা ফান্ডাজিঅন সানজিনো অনলুস- ইতালী’র সহযোগীতায় এবং বেসরকারি সংস্থা দলিত’র টিপসি প্রকল্প’র উদ্যোগে উপজেলার আটারই গ্রামে সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, স্থানীয় ইউপি সদস্য মো. অকেল খাঁ। স্বাগত বক্তৃতা করেন, দলিত’র প্রকল্প ব্যবস্থাপক মো. তরিকুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তালা রিপোর্টার্স কাবের সাধারন সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান, ইউপি সদস্যা রেহেনা বেগম, দলিত’র প্রকল্প সমন্বয়কারী ইকবাল জামিল ও কেচো কম্পোস্ট উৎপাদক সহ এলাকার ভোক্তা কৃষকরা উপস্থিত ছিলেন। দলিত’র প্রকল্প ব্যবস্থাপক মো. তরিকুল ইসলাম জানান, রাসায়নিক সার মুক্ত কৃষি ফসল চাষাবাদের জন্য উপজেলার আটরাই গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠির ৫জন বেকার নারীকের কেচো কম্পোস্ট সার তৈরির উপর প্রশিক্ষন দেয়া হয়। পরবর্তীতের দলিত’র সার্বিক সহযোগীতায় উপকারভোগী ৫জন নারী কেঁচো কম্পোস্ট সার উৎপাদন শুরু করে এবং ইতোমধ্যে তারা সেই সার বাজারজাত করে আর্থিক ভাবে লাভবান হয়েছে। এই উৎপাদন অব্যাহত রাখা এবং সঠিক মূল্যে বাজারজাত নিশ্চিত করার জন্য ত্রৈমাসিক এই সভার আয়োজন করা হয়।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













