পাইকগাছা প্রতিনিধি ॥ পাইকগাছা পৌর সদরে ভ্রাম্যমান আদালতে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও অনুমোদনহীন ঔষধ রাখার দ্বায়ে ৫ ব্যবসায়ীকে ১৫ হাজার ও মাক্স ব্যবহার না করায় ২জনকে ৪শ টাকা জরিমানা করেছে। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। তাসিন ফার্মেসী, রোহিত ফার্মেসী ও এস.কে ফার্মেসী প্রত্যেকে ২ হাজার, পাইকগাছা ইউনানী দাওয়াখানা ৪ হাজার, তফেল ঔষধালয়কে ৫ হাজার টাকা এবং মাস্ক ব্যবহার না করায় মটরসাইকেল চালক ও আরোহীকে ৪শ টাকা জরিমানা করে। মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ রাখায় এ জরিমানা আদায় শেষে তা বিনষ্ট করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ড্রাগ সুপার মনিরউদ্দীন আহম্মাদ, এএসআই পালশ, পেশকার দিপংকার প্রসাদ।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













