নড়াইলঃনড়াইলে অত্যাধুনিক কৃষি যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার (৬মে) দুপুওে নড়াইল সদর উপজেলা কৃষিসম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাসুদ হাসান হার্ভেস্টার ক্রয়কারী মোঃ আনিচুজ্জামাননের কাছে এ মেশিন প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন নড়াইল পৌরসভার প্যানেল মেয়র মোঃ রেজাউল বিশ্বাস, নড়াইল প্রেসক্লাবের সভাপতি মোঃ এনামুল কবীর, সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু প্রমুখ। জানা গেছে,সরকারিভাবে ৫০% ভর্তুকিতে কৃষক এ মেশিন ক্রয় করছেন।হারভেস্টার ক্রয়কারী মোঃ আনিচুজ্জামান জানান, তিনি এ মেশিনের সাহায্যে নায্যমূল্যে কৃষকের ধান কাটার ব্যবস্থা করবেন। এছাড়া যেসব কৃষকের অর্থ দেওয়ার সামর্থ্য নেই তাদের ফ্রি ধান কেটে দেওয়া হবে। আবার যাদেও কম সামর্থ্য রয়েছে তাদের কাছ থেকে শুধু তেল খরচ নেওয়া হবে। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, জেলার জন্য সরকারিভাবে এ বছর ৬টি কম্বাইন্ড হার্ভেস্টার ও ১০টি রিপার মেশিন বরাদ্দ দেওয়া হয়েছে। হার্ভেস্টার মেশিন প্রতি ঘন্টায় ১একর জমির ধান কাটা, মাড়াই, পরিস্কার এবং বস্তা বন্দি এবং রিপার মেশিন ৫০ শতাংশ মির ধান কাটতে পারবে এবং একর প্রতি প্রায় ১ হাজার টাকা কম খরচ পড়বে। ফলে এ মেশিনের সাহায্যে কৃষকের সময় বাঁচবে এবং অর্থ দুই খরচ কমবে। কৃষি বিভাগ জানিয়েছে, জেলায় এবার ৪৭ হাজার ৩৭০ হেক্টর জমিতে বোরা ধান আবাদ হয়েছে এবং চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৩০৭ মেঃটন।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...














