কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার ৫ টি গ্রামে আবাদী জমিতে খাল খননের সিদ্ধােেন্তর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার হামদরডাঙ্গা গ্রামের মাঠে এ কর্মসূচীর আয়োজন করে স্থানীয় কৃষকরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বাগডাঙ্গা, নাচনা, সুরাট, বদনপুর ও হামদরডাঙ্গা গ্রামের শত শত কৃষক-কৃষাণীরা অংশ নেয়। পরে তারা সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য দেন কৃষক নজরুল ইসলাম, মাহবুবুর রহমান, আমিরুল ইসলাম, আব্দুল আজিজ মন্ডল, জামির হোসেন, উজ্জল মেম্বার. গোবিন্দ দাস, খোকন মিত্র, খাইরুল ইসলামসহ অনেকেই। এসময় তারা বলেন, ওই ৫ গ্রামের মাঝে অবস্থিত মাঠে বিএডিসি খাল খননের সিন্ধান্ত নিয়েছে। খাল খনন করা হলে আবাদী জমি নষ্ট হবে। জমি হারিয়ে নিঃস্ব হবে গরিব কৃষক। তাই খাল খনন না করার দাবি জানান তারা। অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলন কর্মসূচি গড়ে তোলা হবে বলে জানান তারা
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














