যশোর ডেস্ক : গত কয়েকদিন বেশ ফুরফুরে মেজাজে সময় কাটিয়েছেন বিদ্যা সিনহা মিম। পরিবারসহ তিনি ঘুরতে গিয়েছিলেন গাজীপুরের সারাহ রিসোর্টে। সেখানে কাটিয়েছেন অন্যরকম সময়। বিশেষ করে রিসোর্টে বেশকিছু অ্যাডভেঞ্চারে অংশ নিয়েছেন তিনি। আর সেইসব ছবি ও ভিডিও তিনি শেয়ার করেছেন নিজের ফেসবুক পেজেও। এ সফর শেষেই সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ‘দামাল’- শীর্ষক ছবিতে। রায়হান রাফি পরিচালিত এ ছবির মহরত অনুষ্ঠিত হয়েছে গত রোববার। এটি প্রযোজনা করছেন ইমপ্রেস টেলিফিল্ম। এ ছবিতে মিমকে দেখা যাবে সিয়াম আহমেদের বিপরীতে। করোনার পর এই প্রথম কোনো ছবির কাজ করতে যাচ্ছেন মিম। এর আগে নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। তবে এবার ‘দামাল’ দিয়েই চলচ্চিত্রের শুটিং শুরু করবেন তিনি। মিম বলেন, এ ছবিটির গল্প অসাধারণ। আমার চরিত্রটিও চমৎকার। এখানে অনেক ভালো ভালো অভিনেতা-অভিনেত্রী অভিনয় করবেন। আর রায়হান রাফির নির্মাণ সবসময়ই আমার ভালো লাগে। সবমিলিয়ে এ ছবিটি আমার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে বলেই আমার বিশ্বাস। এদিকে এ ছবি ছাড়াও আরো কয়েকটি ছবি ও ওয়েব ফিল্মের কথা হচ্ছে বলে জানান মিম। তিনি বলেন, এখন বেছে কাজ করবো। কারণ করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। যতটুকু সচেতন থেকে কাজ করা যায় করবো।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














