স্টাফ রিপোটার, কালীগঞ্জ (ঝিনাইদহ) : এবারের ঈদ-উল-ফিতরে দর্শকদের মনকাড়তে প্রকাশিত হচ্ছে এই তরুন প্রজন্মের লেখক হাবিবুর রায়হান তপুর কথায় ও সুরে গান ‘মনের ঘরে’ গানটিতে কন্ঠ দিয়েছেন তরুন শিল্পি আরিফিন আকাশ। হাবিবুর রায়হান তপু কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়ার বাসিন্দা। গানটিতে মডেল হিসাবে রয়েছেন লাক্স চ্যানেল আই তারকা শেরিনা সরকার সারাকা এবং কণ্ঠশিল্পী আরিফি আকাশ নিজে। গানটির রচনায় ছিলেন শিমন আহমেদ। ক্যামেরাতে ছিলেন বিকাশ সাহা ও পরিচালনা করেছেন মোহন ইসলাম। গানটির সুরেলা সুর, মিউজিক এবং শুটিং এর জায়গা গুলো দর্শকদের মন কেড়ে নেওয়ার মতো। গানটি প্রকাশিত হবে আগামী ১মে আকাশের নিজস্ব ইউটিউব চ্যানেল আরেফিন আকাশ থেকে এবং অফিশিয়াল ফেসবুক পেজ আরেফিন আকাশ থেকে। গানটি প্রকাশিত হবে আকাশের নিজের ব্যানার স্কাই ইন্টারটেইমেন্ট লেবেল থেকে। ” মনের ঘরে” গান প্রসঙ্গে আকাশ বলেন, “ অনেক আবেগ এবং প্রয়াস দিয়ে গানটি করা, আশা করি দর্শকদের মন ছুয়ে যাবে এবং দর্শকদের কাছ থেকে উৎসাহ পাই ভালো ভালো গান করার। এবারের ঈদে দর্শকরা গানটি অনেক বেশি উপভোগ করবেন বলে আশা করছি।
ডুমুরিয়ায় পৃথক দূর্ঘটনায় নিহত ৬ জন, আহত ৪০ জন
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ৪০ জনের মত আহত হয়েছে। বুধবার দুপুর দুটোর দিকে...
কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি: অস্ত্রপাচার হয়েছে পাঁচটি এখনো বাকীঁ দুইটি রেজাউল করিম- কোটচাঁদপুরঃ "আমার একমাত্র ছেলেকে বাঁচান। টাকার অভাবে মেধাবী ছেলেটি...
ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারি মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধিঃ ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর এরই মধ্যে দিয়ে...
কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় হোমিও ডাক্তারের মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় ১৩ শতক সরকারি জমি ও কলার কাধি কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত...
কলারোয়ার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কলারোয়ার ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হলো। বুধবার উপজেলার সকল পূজামণ্ডপে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য...














