যশোর ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী সংগীতশিল্পী রিজিয়া পারভীন। বর্তমানে সেখানে বাসায় আইসোলেশনে রয়েছেন এই শিল্পী। নিউইর্য়ক প্রবাসী লেখক মিলি সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, কুইন্স প্যালেসে নবান্ন উৎসবের আয়োজন করেছিল বাঙালি কমিউনিটি। রিজিয়া পারভীনসহ এতে অনেকে অংশ নেন এবং পারফর্ম করেন। কিন্তু যুক্তরাষ্ট্রে করোনার এই পরিস্থিতিতে অনুষ্ঠানে উপস্থিত কেউ-ই প্রায় মাস্ক পরেননি, কোনোরকম নিয়ম-নীতির তোয়াক্কা করেননি। আর সেখান থেকে রিজিয়া পারভীন করোনায় আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ ওঠেছে। এর আগে জানা যায়, যুক্তরাষ্ট্রে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন আরেক সংগীতশিল্পী বেবি নাজনীন। তিনি কিডনিজনিত রোগে ভুগছেন। যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিউজার্সির একটি মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন আছেন তিনি। তবে এ শিল্পীর শারীরিক অবস্থা ভালো বলে জানা গেছে।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














