আজ শনিবার সুন্দরবনের রাস পুর্ণিম হরিণ শিকারের আশষ্কা

0
355

কপিলমুনি (খুলনা ) সংবাদদাতা ঃ সুন্দরবনে প্রতি বছরের মত এবারও অনুষ্টিত হতে যাচ্ছে রাস পুর্ণিমা উৎসব । চলতি মাসের ২৮ তারিখ শনিবার থেকে ৩০ শে নভেম্বর পর্য়ন্ত তিন দিন ব্যাপী সুন্দর বনের দুবলার চরে ঐতিহ্যবাহী রাস পুর্ণিমা পূন্য ¯œান উৎসব অনুষ্টিত হবে। এ সময় হরিণ শিকারের আশষ্কা রয়েছে বলে জানা গেছে। এ উপলক্ষে বন মন্ত্রণালয়ের চিটি পাওয়ার পর ২রা নভেম্বর খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পুজা উয্যাপন পরিষদ কমিটির সাথে সাতক্ষীরা,বাগেরহাট,খুলনার জেলা প্রশাসক,পুলিশ সুপার বন কর্মকর্তাদের জরুরী আলোচনা সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় সিদ্ধান্ত হয় যে করোনা কালীন সিমীত আকারে পুজা দিতে কেবল সনাতন ধর্ম বিশ্বাসীরা যেতে পারবে। এ সভায় সুন্দরবনের উৎসব পালনে পূন্য ¯œান যাত্রীদের রুট নির্ধারণ করা হয়। এবং সুন্দর বনে সাগর তীরে যাওয়ার বেলায় স্থানীয় চেয়ারম্যান দ্বারা সত্যায়িত ও আইডি কার্ড,মুখে মাস্ক বাদ্যতা মুলক সরকারী ফি দিয়ে জঙ্গলে প্রবেশ করতে বলা হয়েছে। ঐ সভায় আরো বলা হয় যে কোন প্রকার কোন নদী খালে যাওয়া শব্দ দুষণ ও হরিণ শিকার করা যাবে না। বন মন্ত্রণালয়ের সভায় সিদ্ধান্ত হয় যে রাস পুর্ণিমা সনাতন ধর্ম বিশ্বাসীদের এবং চলতি করোনা ভাইরাসের কারণে মেলা চলবে না। সে কারণে এবার মুসলিমরা যেতে পারবে না বলে বন মন্ত্রণালয় সকল প্রশাসন কর্মকর্তাদেরকে জানিয়ে দিয়েছেন। সুন্দর বন পশ্চিম বিভাগের ডি এফ ও আবু নাসের মহসিন হোসেন বলেন আমরা অন্যবারের তুলনা রাস উৎসবের সকল আায়োজন ছোট আকার করতে যাচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here