সাতক্ষীরা প্রতিনিধি ঃ “মুজিব শত বর্ষের অঙ্গিকার, স্বাবলম্বী বাংলাদেশ, শত নৌকায় কর্ম উদ্দীপনা” এই শ্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে সাতক্ষীরায় হতদরিদ্র ২৫ জন মাঝির মাঝে নৌকা, লুঙ্গি, গামছা ও গেঞ্জি বিতরন করেছে বিজিবি। বিজিবি শ্যামনগরস্থ নীলডুমুর ১৭ ব্যাটেলিয়নের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে কালিগঞ্জ উপজেলার খানজিয়া বিওপি সংলগ্ন ইছামতি নদীর ধারে এসব সামগ্রী বিতরন করা হয়। প্রধান অতিথি হিসেবে এ সময় উক্ত নৌকা ও বস্ত্র বিতরন করেন, বিজিবি খুলনা বিভাগীয় সেক্টর কমান্ডার কর্ণেল আরশাদুজ্জামান। এ সময় সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম মহিউদ্দীন খন্দকার, বিজিবি নীলডুমুর অধিনায়ক লেঃ কর্ণেল এ.এইচ.এম ইয়াছিন চৌধুরী, কালিগঞ্জ উপজেলা চেয়াম্যান সাঈদ মেহেদী, কালিগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেন প্রমুখ। প্রধনি অতিথি এ সময় বলেন, মুজিব শত বর্ষ উপলক্ষ্যে সীমান্ত এলাকায় মাদকমুক্ত সমাজ গঠনে বিকল্প কর্মস্থান সৃষ্টির লক্ষ্যে হত দরিদ্র মাঝিদের মাঝে নৌকাসহ এ সব বস্ত্র সামগ্রী বিতরন করা হয়েছে। আগামীতে এই ধারা চলমান থাকবে বলে তিনি আরো জানান।
প্রয়াত মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা
স্টাফ রিপোর্টার : ঘাপটি মেরে থাকা ফ্যাসিসের দোসর ও গণতন্ত্র বিরোধী শক্তিরা দেশে ও প্রশাসনের ভেতরে সক্রিয় হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত...
ভৈরব নদ নিয়ে ডাক্তার উষার আহবানে যশোরে ভৈরব নদ রক্ষা ঐক্য পরিষদের আনুষ্ঠানিক...
কাগজ সংবাদ : যশোরের ভৈরব নদে জমে থাকা কচুরিপানা অপসারণে ডাক্তার উষার ব্যক্তিগত উদ্যোগের প্রতি সংহতি ও সমর্থন জানিয়ে পরিষ্কারসহ ভৈরব নদ রক্ষায় কাজ...
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে যশোর জেলা যুবদলের...
স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে যশোর জেলা যুবদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার...
টানা দুইদিনের ভারী বর্ষণের কারণে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়নের সবজি...
ইমদাদ হোসেন, চুড়ামনকাটি (যশোর) : টানা দুইদিনের ভারী বর্ষণের কারণে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়নের সবজি ক্ষেত জলমগ্ন হয়ে পড়েছে। এছাড়া...
নড়াইলের কালিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত দুই বিএনপি নেতার কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব,...
রাজিয়া সুলতানা, লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : আজ (শুক্রবার-২০ নভেম্বর) সকালে নড়াইলের কালিয়া উপজেলায় ফ্যাসিস্ট সন্ত্রাসীদের হামলায় নিহত কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক...












