নাসির আহমেদ,দশমিনা (পটুয়াখালী) : শরতের কাশ ফুলের সাদা শুভ্রতা মনে করিয়ে দেয় বিপদ নাশিনী দেবীর আগমনী বার্তা। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এ ধর্মীয় উৎসবকে সামনে রেখে শারদীয় উৎসবের অন্যতম দূর্গাপূঁজার প্রতিমা তৈরিতে এখন মহাব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা তৈরির শিল্পীরা। হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূঁজা এই বছর পটুয়াখালীর দশমিনা উপজেলার ১৬টি মন্দিরে অনুষ্ঠিত হবে। উপজেলার মন্ডপ গুলোতে এখন পুরোদমে চলছে দুর্গাপূঁজার প্রস্তুতি। শারদীয় দুর্গা পূঁজাকে কেন্দ্র করে পূঁজা মন্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ চলছে পুরোদমে। গতকাল বৃহস্পতিবার উপজেলার একাধিক মন্ডপ যুরে দেখা যায়, মন্দিরে মন্দিরে এখন চলছে দেবী প্রতিমার ওপর কাঁদামাটির প্রলেপের কাজ। পরবর্তীতে প্রতিমার ওপর রং তুলির আঁচড়ে দশভুজা দেবী ষষ্ঠীর দিন পাবেন জীবন্ত রূপ। সেই দিন দেবী সেজে উঠবে অপরূপ সাজে। শঙ্খ, উলুধ্বনি আর মঙ্গল সংগীতে দেবী দুর্গাকে বরণ করে নেবেন সনাতন ধর্মাম্বলী ভক্তরা। জাতির মঙ্গল কামনায় সব-অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রতিবছর মহালয়ারদিন দেবীদুর্গা শ্বশুরালয় থেকে পিতৃগৃহে চলে আসেন। আসুরিক শক্তির বিনাশ আর পার্থিব শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি লাভের জন্য হিন্দু সম্প্রদায় যুগ যুগ ধরে মা দুর্গার আরাধনা করে আসছেন। এই বছরও উৎসবকে ঘিরে চলছে ব্যাপক আয়োজন। উপজেলা পূঁজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট উত্তম কুমার কর্মকার জানান, শুভ মহালয়া অনুষ্ঠানের মধ্যদিয়ে দুর্গাপূঁজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এবার উপজেলায় ১৬টি মন্ডপে দুর্গাপূঁজা অনুষ্ঠিত হবে। দশমিনা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ জসিম বলেন, প্রতি বছরের ন্যায় এই বছরও মন্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। এ ছাড়া পূঁজা শুরুর কয়েকদিন আগেই মন্ডবে মন্ডবে পুলিশ মোতায়েন করা হবে। তবে এখন থেকেই মন্ডপগুলোতে নজরদারী বৃদ্ধি করা হয়েছে।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














