আক্তার হোসেন স্টাফ রিপোর্টার : কেশবপুর উপজেলার ১০ নং সাতবাড়িয়া ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে এক কর্মী সমাবেশ বৃহস্পতিবার দত্তনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের নেতা অজিত কুমার ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্ড আওয়ামীলীগের কর্মী সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিন। আওয়ামীলীগ নেতা সাগরদাঁড়ী আবু শারাফ সাদেক কারিগরি কলেজের প্রভাষক কানাইলাল ভট্টাচার্যের সঞ্চলনা আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের সাধারণ স¤পাদক রমেশচন্দ্র দত্ত, আওয়ামীলীগ নেতা মশিয়ার রহমান গাইন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আমজাদ হোসেন ও শামসুন্নাহার লিলি, আ,লীগ নেতা ও ১নং ত্রিমোহিনী ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী শেখ ওয়াহিদুজ্জামান মিন্টু, আ,লীগ নেতা জাহাঙ্গীর আলম, মোফাজ্জল হোসেন মোড়ল, রেজাউল ইসলাম, কালিমউল্লাহ বিশ্বাস, নাজির হোসেন, সিরাজুল ইসলাম, বাসুদেব, ইউপি সদস্য আব্দুস সাত্তার ও শ্রমিক নেতা রহমত আলী প্রমুখ। এসময় ১০ নং সাতবাড়িয়া ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিন ভালুকঘর উত্তর পাড়া সার্বজনীন শিবমন্দির সংলগ্ন মাতৃ মন্দিরে অনুষ্ঠিত শ্যামা পূজা পরিদর্শন করেন।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















