শহিদুল ইসলাম / বিল্লাল হুসাইন :আসন্ন ইউপি নির্বাচনে ঝিকরগাছার বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীকের নিছার উদ্দীনকে নির্বাচিত করার ল্য এক নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকালে ১১ নং বাঁকড়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ১ নং ওয়ার্ড গন্ধের মোড়ে এ নির্বাচনী কর্মিসভা অনুষ্ঠিত হয়। বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে উক্ত নির্বাচনী কর্মিসভায় প্রধান অতিথি হিসোবে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা যুবলীগের সদস্য রফিকুল ইসলাম বাপ্পি ও ভাইস চেয়ারম্যান সেলিম রেজা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আজাহার আলী, ঝিকরগাছা পৌর যুবলীগের আহবায়ক ইকরামুল ইসলাম খোকন, উপজেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কাশেম, বাঁকড়া জেকে হাই স্কুলের সভাপতি হাফিজুর রহমান, বাঁকড়ায় ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুস সামাদ দপ্তরি,বাঁকড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাস্টার হেলাল উদ্দীন,কলারোয়া কুশোডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আসলাম হোসেন,বাঁকড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাশেম মোড়ল,সাবেক সাংগঠনিক সম্পাদক মাষ্টার শওকত, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ,সহসভাপতি মাস্টার সেলিম রেজা,ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবীব শিপলু কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সদস্য এ্যাডভোকেট সাইদুর রহমান ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুর রউপ সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। কর্মি সভায় নৌকার বিজয় নিশ্চিত করতে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের কাজ করার জন্য আহ্বান জানানো হয়।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














