মালিকুজ্জামান কাকা, যশোর : যশোরের বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিএম শাহজালালের বিরুদ্ধে নৌকার প্রার্থীর বিরুদ্ধে কাজ করার অভিযোগ উঠেছে। নৌকা প্রতিকের বিরোধী কাজ করায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ ব্যাপারে ছাত্রলীগের কেন্দ্রীয় ও জেলা সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছে চিঠি পাঠিয়েছেন আওয়ামী লীগ নেতারা। বুধবার জহুরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান মিন্টু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ পাটোয়ারী স্বারিত এক অভিযোগপত্রে বলা হয়, বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিএম শাহজালাল, জহুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসেন, সাধারণ সম্পাদক নাসিমুল হক হৃদয়, কর্মী সাকিব হোসেন ও শামীম হোসেন সরাসরি নৌকা প্রতিকের বিরুদ্ধে কাজ করছে। যা দলীয় সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী। দলীয় কর্মকান্ডবিরোধী কাজে জড়িত থাকায় ছাত্রলীগের এ তিন নেতৃবৃন্দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন দলীয় প্রার্থীসহ আওয়ামী লীগ নেতারা।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















