মালিকুজ্জামান কাকা, যশোর : যশোর সদর উপজেলায় দেয়াড়া ইউনিয়নে পরকীয়ার জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা চেষ্টা করেছে স্বামী। গুরুতর আহত অবস্থায় স্ত্রীকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত আটটার পর। স্বামী মাঠপাড়া গ্রামের লালুর ছেলে আবেদ ঘটনার পর গাঁ ঢাকা দিয়েছে। পুলিশ আবেদকে খুঁজতে অভিযানে নেমেছে। আহত আসমা খাতুন বানপাড়া গ্রামের রুহুল আমিনের মেয়ে। তিনি জানায়, পাঁচবছর আগে প্রেম করে আবেদকে বিয়ে করে। তাদের একটি শিশু সন্তান রয়েছে। আবেদ বিভিন্ন জেলায় মিস্ত্রীর কাজ করেন। এরমাঝে ফরিদপুর গ্রামের একটা মেয়ের সাথে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। এছাড়া বিভিন্ন নেশা পান শুরু করে আবেদ। এসব কারনে আবেদ আসমার উপর নির্মম নির্যাতন শুরু করে। এক পর্যায় বাড়ি থেকে তাড়িয়ে দেয় আসমাকে। সর্ব শেষ বুধবার সন্ধায় আবেদ আসমাকে মোবাইলে ফোন করে পাশের গ্রামের একটি ফাঁকা স্থানে কথা আছে বলে ডাক দেয়। সরল বিশ্বাসে করে আসমা সেখানে আসলে আবেদ তাকে প্রথমে মাথায় ঘুষি মারে। এরপর চাকু দিয়ে একের পর পর এক আঘাত করে। পরে আসমা জ্ঞান হারায় ফেলে। আসমার ভাই বলেন, আসমার শরীরের বিভিন্ন স্থানে নয়টি স্টেপ করে আবেদ। এরপর আসমা জ্ঞান হারায় ফেললে আবেদ নাটক সাজায়। চিৎকার করে বলতে থাকে সন্ত্রাসীরা আসমাকে কুপিয়ে হত্যা করেছে। পরে পরিবারের লোকজন এসে আসমাকে হাসপাতালে নিয়ে আসে।এ্যাম্বুলেন্সে উঠানোর সময়ও আবেদ সেখানেই ছিলো। তিনি আরো জানায়, আবেদের ধারণা ছিলো আসমা মারা গেছে। কিন্তু জীবিত থাকার খবর শুনেই আবেদ পালিয়ে যায়। আসমার জ্ঞান ফিরলে সব ঘটনা খুলে বলে। পরে তারা পুলিশকে জানায়। এ বিষয়ে কোতোয়ালি থানার এসআই মাইদুল ইসলাম খান বলেন, খবর পেয়ে তারা আবেদকে খুজতে আবেদের বাড়ি সহ ওই এলাকায় অভিযান চালায়। কিন্তু তাকে খুজে পাওয়া যায়নি। তিনি আরও জানান, আটক অভিযান অব্যহত রয়েছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














