মালিকুজ্জামান কাকা, যশোর : যশোরের বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিএম শাহজালালের বিরুদ্ধে নৌকার প্রার্থীর বিরুদ্ধে কাজ করার অভিযোগ উঠেছে। নৌকা প্রতিকের বিরোধী কাজ করায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ ব্যাপারে ছাত্রলীগের কেন্দ্রীয় ও জেলা সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছে চিঠি পাঠিয়েছেন আওয়ামী লীগ নেতারা। বুধবার জহুরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান মিন্টু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ পাটোয়ারী স্বারিত এক অভিযোগপত্রে বলা হয়, বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিএম শাহজালাল, জহুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসেন, সাধারণ সম্পাদক নাসিমুল হক হৃদয়, কর্মী সাকিব হোসেন ও শামীম হোসেন সরাসরি নৌকা প্রতিকের বিরুদ্ধে কাজ করছে। যা দলীয় সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী। দলীয় কর্মকান্ডবিরোধী কাজে জড়িত থাকায় ছাত্রলীগের এ তিন নেতৃবৃন্দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন দলীয় প্রার্থীসহ আওয়ামী লীগ নেতারা।
মহম্মদপুরে আর্থিক অনুদান, গৃহমঞ্জুরি ও ঢেউটিন বিতরণ
মহম্মদপুর (মাগুরা) প্রদিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলায় সরকারি বিভিন্ন তহবিল ও কর্মসূচির আওতায় আর্থিক অনুদান, গৃহমঞ্জুরি ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে...
নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখ গ্রেপ্তার
নড়াইল থেকে মামুন মোল্যা : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত...
দেশের শীর্ষ বিভিন্ন কোম্পানির কর্মকর্তার পরিচয় দিয়ে ভুয়া ওয়ার্ক অর্ডারের মাধ্যমে মানুষের কাছ থেকে...
স্টাফ রিপোর্টার : দেশের শীর্ষ বিভিন্ন কোম্পানির কর্মকর্তার পরিচয় দিয়ে ভুয়া ওয়ার্ক অর্ডারের মাধ্যমে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া খালেক সরকার...
যশোরে সাড়ে তিন কোটি টাকার সোনারবারসহ তিন পাচারকারী আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে ১৫টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার...
যশোরে যুবদলের বিক্ষোভ সমাবেশ
স্টাফ রিপোর্টার : যশোরে যুবদলের বিক্ষোভ সমাবেশে দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আতিকুর রহমান আতিক বলেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশ ধ্বংস করে বিদেশে পালিয়েছে। ধ্বংস প্রাপ্ত...














