বেনাপোল থেকে এনামুলহক ঃ বেনাপোল বন্দরের ওপারে ভারতের পেট্রাপোল বন্দর এলাকার জয়ন্তীপুরে ‘লক্ষ্মী ট্রাক পার্কিংয়ে’ বাংলাদেশে রপ্তানির অপোয় থাকা তুলাসহ ১১টি ট্রাক পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (০৬ নভেম্বর) রাতে অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটে। পেট্রাপোল কিয়ারিংএজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, বন্দর থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে জয়ন্তীপুরে ‘লক্ষ্মী ট্রাক পার্কিংয়ে’ ছিল তুলাবোঝাই এসব ট্রাক। রাত ১০টার দিকে প্রথমে একটি তুলার ট্রাকে আগুন লাগে। পরে পাশের আরও ১০টি তুলার ট্রাকে আগুন ছড়িয়ে পড়ে। পরে রাত ১১টার দিকে হাবড়া, বনগাঁ ও গোবরাডাঙ্গা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন। কার্তিক চক্রবর্তী বলেন, প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। “আগুনে ১১টি ট্রাক ভস্মীভূত হয়। বাংলাদেশে রপ্তানির অপোয় ছিল এসব ট্রাক।” অন্য ট্রাকগুলো সরিয়ে নেওয়ায় সেগুলো রা পেয়েছে বলে তিনি জানান। তবে তিনি আগুনের কারণ বলতে পারেননি। ১১ ট্রাকে কী পরিমাণ তুলা ছিল বা কী পরিমাণ তি হয়েছে তাও তিনি বলতে পারেননি। বেনাপোল বন্দরের কিয়ারিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, “ভারতের ব্যবসায়ীদের কাছে জানতে পেরেছি, শনিবার রাতে পেট্রাপোল বন্দর সংলগ্ন লক্ষ্মী পার্কিংয়ে বাংলাদেশে রপ্তানির অপোয় থাকা ১১টি তুলার ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। পুড়ে যাওয়া তুলার ট্রাকগুলো বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে আমদানি হত।” তবে ভারতের কলকাতাভিত্তিক একটি অনলাইন মাধ্যমে নয়টি ট্রাক ভস্মীভূত হওয়ার কথা বলা হয়েছে। এবিপি লাইভ ডটকমে প্রত্যদর্শীর বরাতে বলা হয়েছে, পেট্রাপোলে পণ্যবাহী গাড়ির টার্মিনালে ভস্মীভূত হয়েছে তুলোবোঝাই নয়টি ট্রাক। রাত ১১টা নাগাদ আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় ভোরের দিকে নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানাতে পারেনি তারা। বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার বলেন, “বেনাপোল বন্দরের বিপরীতে ভারতের জয়ন্তীপুরে লক্ষ্মী ট্রাক পার্কিংয়ে আগুন ধরার খবর শুনেছি। অগ্নিকাণ্ডে ১১টি তুলার ট্রাক পুড়ে যাওয়ার কথা জানতে পেরেছি। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















