স্টাফ রিপোর্টার ॥ চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিখন-পঠন ও অফিস পরিচালনায় দতা বৃদ্ধিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সকল শিক ও কর্মকর্তাদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে দিনব্যাপী দুই পর্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি স্কুলের ডিন অধ্যাপক ড. আফরোজা পারভীন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন শিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা হলেন মানুষ গড়ার কারিগর। আপনারা যেমন মানুষ গড়বেন, সমাজ তেমন মানুষই পাবে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দ ও যোগ্যতা সম্পন্ন নাগরিক তৈরি করতে হবে। রাষ্ট্রের সর্বোচ্চ শিতি মানুষ হিসেবে এ দায়িত্ব আপনাদের উপরই বর্তায়। এ জন্য বহুমাত্রিক প্রশিণ গ্রহণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, আপনাদের মেধা আছে, এতে কোনো সন্দেহ নেই। এখন আপনাদের দায়িত্ব এই মেধা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। ২০২২ সালের জানুয়ারির মাঝামাঝি শুরু হতে যাওয়া ‘ব্লেন্ডেড লার্নিং সিস্টেম’-এর জন্য নিজেদের দ করে গড়ে তোলার আহ্বান জানান তিনি। একইসঙ্গে শিকদের বিভিন্ন গবেষণাপত্র ও গবেষণার তথ্যদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, গুগল স্কলারসহ গবেষণা সংক্রান্ত ওয়েবসাইটে আপডেট করার নির্দেশ দেন তিনি। কর্মকর্তাদের উদ্দেশ্যে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির সাথে তাল মিলিয়ে সকল কর্মকর্তাকে চলতে হবে। অপরাজনীতির পেছনে সময় ব্যয় না করে নিজেকে আপডেট করতে হবে। শিার্থীসহ সংশ্লিষ্ট সকলকে সহায়তার জন্য নিজেকে প্রযুক্তিবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে। প্রথম পর্বের কর্মশালায় অধ্যাপক ড. আফরোজা পারভীন চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় একজন একাডেমিশিয়ান হিসেবে শিকদের ‘টিচিং-লার্নিং -এর েেত্র কি কি দতা অর্জন, প্রক্রিয়া, স্বচ্ছতা, দায়বদ্ধতাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত ও বক্তব্য তুলে ধরেন। দ্বিতীয় পর্বে চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় কর্মকর্তাদের বিশ্ববিদ্যালয়ের ‘অপারেশন ও ম্যানেজমেন্ট’-এর েেত্র প্রযুক্তিনির্ভর কি কি দতা ও গুণাবলী অর্জন করতে হবে সে বিষয়ে গবেষণাভিত্তিক বিভিন্ন উপাত্ত ও বক্তব্য তুলে ধরেন। আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুল হাসানের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন যবিপ্রবির কোষাধ্য অধ্যাপক মো. আব্দুল মজিদ, আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. মীর মোশাররফ হোসেন। দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় যবিপ্রবির প্রায় সকল পর্যায়ের শিক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














