মোংলা প্রতিনিধি : মোংলায় পরিবেশ রক্ষায় প্লাষ্টিক ও পলিথিন বর্জ অপসারন অভিযান চালিয়েছে একটি সেচ্ছাসেবী নারী সংগঠন। গতকাল দুপুরে মোংলা উপজেলার বালুরমোড় বাজারের প্রতিটি দোকান ও এর আশপাশ এলাকায় পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করেন এ সংগঠনের নেতৃবৃন্দরা। তাদের অঙ্গিকার, আগামীতে মোংলা উপজেলা ও পৌরসভা হবে একটি অধুনিক ও পরিবেশ বান্ধ বন্দর নগরী। সারাদেশে মানুষ প্লাস্টিক ও পলিথিনসহ বিভিন্ন প্রকারের বর্জ ফেলে পরিবেশ নস্ট করছে, যাতে একদিকে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে, উজাড় হয়ে যাচ্ছে মানুষের বেচেঁ থাকার অক্সিজেনের ভান্ডার বৃক্ষরাজী, অন্যদিকে পনি ও পরিবশে দুষন হওয়ার ফলে বসবাসকারী মানুষও রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে চরম ক্ষতিগ্রস্থ হচ্ছে। বাংলাদেশে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন ক্রমন্নয় বেড়েই চলছে। এছাড়াও এ অঞ্চলে ঘুর্নিঝড় বা দুর্যোগের কথা শুনলেই নির্ঘুম রাত কাটে এখানকার বসবাবকারীরা। মোংলা উপজেলার পৌরসভাসহ প্রতিটি ইউনিয়নে সুপেও পানির অভাব। এখানকার মানুষ সুপেও পানি খেতে পারছেনা। জলবায়ু পরিবর্তনের ফলে মোংলাসহ দক্ষিনাঞ্চলে মানুষ নদী ভাঙ্গন, লবনাক্ততা, ঘর্নিঝড় ও জলচ্ছাসসহ প্রাকৃতিক দুর্যোগোর মধ্যেই বসবাস করছে। তাই আগামী প্রজন্মকে বাচাঁতে হলে এখনই সচেতন হওয়ার আহবান এ নারী সংগঠনের। সেচ্ছাসেবী সংগঠন বিএএসডির সহায়তায় পরিবর্তন নারী কল্যান সমিতি সদস্যরা, জনপ্রতিনিধি ও স্থানীয় নারী পুরুষরা উপস্থিত ছিলেন। এসময় বিএএসডি’র প্রকল্প ম্যানেজার এ্যাডয়াড এ মধু বলেন, এ অঞ্চলে এমনিতেই অপরিকল্পিত শিল্পায়ন ও প্লাস্টিক পলিথিনসহ বিভিন্ন বর্জের ফলে উপকুলীয় অঞ্চলে প্রবাহমান নদী-খাল ভরাট হচ্ছে। এছাড়া বিভিন্ন প্রকারের প্লাস্টিক পণ্য, জাহাজী বর্জ্য, তেল-কয়লা-সার ইত্যাদির মাধ্যমে প্রতিনিয়ত পশুর ও মোংলা নদীর দূষণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তাই দখল ও পরিবেশ দূষণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও প্লাস্টি পলিথিনের ময়লা আর্জনাকে পুন্য ব্যাবহার করে সম্পদের রুপান্তর করার সরকারসহ প্রশাসনের কাছে জোর দাবী জানান। পরে চিলা ইউনিয়নের বালুর মোড় বাজারের প্রতিটি দোকানে ময়লা ও প্লাস্টিক পলিথিন ফেলার পাত্র বিতারন কনের এবং সড়কের বিভিন্ন মোড়ে মোড়ে বর্জ সংরক্ষনের পাত্র ঝুলিয়ে দেয়া হয় এ সংগঠনের পক্ষ থেকে। এছাড়া, পর্যাক্রমে মোংলা উপজেলার সকল হাট বাজারে এমন বর্জ অপসার অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় বিএএসডি ও নারী সংগঠনের নেতৃবৃন্দরা।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















