দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর লঞ্চঘাটে জাহিদ-৩ নামক একটি লঞ্চে হামলা ও চাঁদা দাবীতে দায়ের করা মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট ইকবাল মাহমুদ লিটনসহ ১১জন নেতাকর্মীকে আদালব জামিন দিয়েছে। দশমিনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মোঃ আশিকুর রহমান তাদের জামিন মঞ্জুর করেন। জাহিদ-৩ লঞ্চের ক্যাশিয়ার মোঃ ইউসুফ হোসেনের দায়ের করা চাঁদাবাজি ও মারধরের ঘটনায় দায়ের করা মামলায় ১২ জন জামিন প্রার্থনা করলে আদালত ১১ জনের জামিন মঞ্জুর করেন। মামলায় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মামলায় ৩ নম্বর আসামী আরিফ হোসেন হাওলাদার এর জামিন আবেদন খারিজ করে দিয়ে তাকে জেলহাজতে প্রেরনের নির্দেশ দেয় আদালত। উপজেলার আউলিয়াপুর লঞ্চঘাট এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মী ও লঞ্চ কর্তৃপক্ষের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সংযর্ষ হয়। সংযর্ষে উভয় পক্ষের ৬ জন আহত হয়। এই ঘটনায় জাহিদ লঞ্চ’র মালিকের পক্ষ থকে দশমিনা থানায় একটি মামলা দায়ের করা হয়।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













