মাসুদ রানা,মোংলা : সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১২ কেজি হরিণের মাংসসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। ১৪ ফেব্রুয়ারী সোমবার দিবাগত রাত ১ টার দিকে সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলার আংটিহারা এলাকায় অভিযান পরিচালনা করে হরিণের মাংসসহ চোরা শিকারিকে আটক করে কোস্টগার্ড সদস্যরা। ১৫ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম. মামুনুর রহমান, বিএন। তিনি বলেন, সুন্দরবনে বণ্যপ্রাণী সংরণ ও নিধনরোধে কোস্টগার্ড পশ্চিম জোন নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় ১৪ ফেব্রুয়ারী সোমবার দিবাগত রাত ১ টায় বিসিজি স্টেশান কয়রার একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সংলগ্ন আংটিহারা এলাকা থেকে ১২ কেজি হরিণের মাংসসহ এক চোরা শিকারিকে আটক করে। আটক ব্যক্তি হলেন- কয়রা উপজেলার বড় আংটিতারা গ্রামের নগেন্দ্রনাথ সরদারের ছেলে অসিত কুমার সরদার (৫০)। আটককৃতের বিরুদ্ধে পরবর্তী আইনাননুগ ব্যবস্থা গ্রহণের জন্য বনবিভাগের খাসিটানা ফরেষ্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও বন্যপ্রাণী রা পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমন, মাদক নিয়ন্ত্রন ও জননিরাপত্তায় পাশাপাশি উপকূলীয় নদী ও সমুদ্র এলাকায় যে কোন ধরনের উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















