নড়াইল প্রতিনিধি ঃ নড়াইলে নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা-২০২২ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কে জেলা প্রশাসন নড়াইলের আয়োজনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ সম্মাননা প্রদান করা হয়। জেলার ৭ জন নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। ৭ জনের মধ্যে অর্পনা রানী বিশ্বাস, অর্পনা চৌধূরী, মঞ্জু রানী বিশ্বাস, তরুলতা বিশ্বাস, আফিয়া বেগম, নিগার সুলতানাকে নড়াইল থেকে এবং ১ জনকে সালমা বেগম (পূর্নিমা) ঢাকা থেকে প্রদান করা হয়। ঢাকার ওসমানী মিলনায়তন থেকে ভার্চুয়ালি এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এতে সভাপতিত্ব করেন। নড়াইলে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মৌসুমি রানী মজুমদার, নড়াইল প্রেসকাবের সভাপতি এনামুল কবির টুকু প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
হাজারো ডিসেম্বর চলে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না- রাশেদ খাঁন
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ২০ অক্টোবর-
হাজারো ডিসেম্বর চলে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না বলে
মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
মঙ্গলবার সন্ধ্যায়...
নির্দেশনার পরও বাতিল হয়নি ইজারা: পাইকগাছায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় নির্দেশনার এক সপ্তাহ পার হলেও ইজারা (ডিসিআর) বাতিল না হওয়ায় ক্ষুব্ধ জনতা একটি টিনের অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।...
শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করে হত্যার হুমকি যুবকের
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শায় দুই লাখ টাকা চাঁদা দাবি ও পূর্ববিরোধের জেরে বিপুল বিশ্বাস (২৮) নামের এক যুবকের সামনে পিস্তল প্রদর্শন করে হত্যার...
দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা মোকাবিলায় সরকার প্রস্তুত : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : কেউ কেউ দেশে অস্থিরতা করতে চাইলেও, সেটিকে সরকার আমলে না নিয়ে গুরুত্ব দিয়ে সংবেদনশীল আচারণ করছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি...
চুড়ামনকাটি ও কাশিমপুরে পূজা মন্দির পরিদর্শনে প্রতিমন্ত্রী – অমিত দেশ এখন সব ধর্মের...
চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি : জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত বলেন,ফ্যাসিবাদ সরকারের শাসন আমলে গোটা দেশ সকলের নিকট অনিরাপদ হয়ে উঠেছিলো।বর্তমান সরকারের...














