জসিম উদ্দিন, শার্শা : প্রকৃতি থেকে শিমুল পলাশ বিদায় নেওয়ার পর নতুন করে আবারও প্রকৃতি সেজেছে কৃষ্ণচূড়ার লাল রঙের আভায়। প্রকৃতি যেন তার আপন মহিমায় বলে উঠছে রঙ লেগেছে কৃষ্ণচূড়ায়। চৈত্রের খরতাপ কাটিয়ে বৈশাখের আধাআধি সময়েও তাপপ্রবাহ বয়ে গেলেও প্রকৃতিতে আপন লিলায় সাজিয়ে তুলেছে কৃষ্ণচূড়ার রক্তিম ফুলের সমারোহ। কৃষ্ণচূড়ার শাখায় শাখায় পাতায় পাতায় যেনো আগুন লেগেছে। যেদিকে দৃষ্টি যায় সেদিকে কৃষ্ণচূড়ার রঙের আবিরে যেন দৃষ্টি থমকে যাচ্ছে। এ যেন প্রকৃতিতে এক চিরচেনা রুপ। দৃষ্টিনন্দিত রং ছড়ানো এ কৃষাচূড়ার দৃশ্যটি চোখে পড়ছে যশোরের বেনাপোল সহ শার্শা উপজেলার সড়ক পথ কিংবা গ্রামের অলিতে-গলিতে। কৃষ্ণচূড়া আমাদের দেশে বেশ যতেœই লালিত-পালিত হয়। সে যেমন তার অনন্য রূপমাধুরী দিয়ে মানুষের মন ভরিয়ে দিয়েছে। তেমনি মানুষও তাকে ভালোবেসে আপন করে নিয়েছে। স্থান দিয়েছে কাব্যে, হৃদয়ে। তাই কৃষ্ণচূড়াকে আর পর বলে মনে হয় না। আসলে ভালোবাসাই দূরত্ব ঘুচিয়ে দেয় চিরকাল, আপন করে তোলে একে অপরের । কৃষ্ণচূড়ার রঙিন উচ্ছ¡াসে ব্যস্ত পথিকের দৃষ্টি ছুঁয়ে যায়। তাতে মন স্নিগ্ধতার স্পর্শ পায়। আবার কারো কারো মনে পড়িয়ে দেয় কাব্য কথা আর কবি সাহিত্যের লেখা গান ও কবিতার মতো শত শত সুরেলা শব্দ। এভাবে প্রকৃতিতে কৃষ্ণচূড়ার আগুন ঝরা রক্তিম ফুলের গুচ্ছ প্রতিবছর প্রকৃতি প্রেমী মানুষের হৃদয়ে প্রকম্পিত করে ফিরে আসে কৃষ্ণচূড়া। সারা জীবন এভাবে কবি হৃদয়ে কাব্য নিয়ে কৃষ্ণচূড়ার আবির্ভাব ঘটবে এমনটাই প্রত্যাশা প্রকৃতি প্রেমী সচেতন মহলের।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















