এহসানুল হোসেন তাইফুর : কেশবপুরের সকলের প্রিয় স্যার আলহাজ্জ্ব গাজী আজহারুল ইসলাম (৮০) চলে গেলো না ফেরার দেশে। সাবেক সংসদ সদস্য মরহুম গাজী এরশাদ আলীর ছোট ভাই বিশিষ্ট শিক্ষাবিদ কেশবপুর সরকারি পাইলট মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আলহাজ্জ্ব গাজী আজহারুল ইসলাম (৮০) শুক্রবার রাতে শহরের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তাঁর মৃত্যুর খবর শুনে রাতেই শহরের ত্রিমোহিনী মোড়ের বাসায় প্রিয় স্যারকে শেষবারের মত দেখার জন্য প্রাক্তন শিক্ষার্থীরা আসেন। তিনি দীর্ঘ বছর ওই বিদ্যালয়ে সুনামের সহিত চাকরী করে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মন জয় করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার সকাল ৯টায় কেশবপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে প্রথম এবং সকাল ১১ টায় উপজেলার মূলগ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারীক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে শোকসন্তপ্তÍ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম, সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দীন আলা, কেশবপুর প্রেসকাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্জ্ব মোহাম্মদ আব্দুস শহীদ প্রমুখ।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














