এহসানুল হোসেন তাইফুর : কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ জন ডাক্তারসহ ১০ জন করোনা জয় করেছেন। একই সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সের ৭ জন সহ ১০ জনকে সোমবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। করোনা জয়ী প্রত্যেককেই স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ আলমগীর হোসেন জানান, ইতিপূর্বে করোনায় আক্রান্ত হয়ে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার জাহিদুর রহমান, ইমারজেন্সি মেডিকেল অফিসার ডাক্তার প্রদিপ্ত চৌধুরী, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জিত কুমার বিশ্বাস, আশিকুর রহমান, স্বাস্থ্য সহকারী ওয়াহেদুজ্জামান সুমন, আমিনুল ইসলাম, টিবিও কুষ্ট নিয়ন্ত্রণ সহকারী নাজমূল করিমসহ উপজেলার ধর্মপুর গ্রামের গৃহবধূ বকুল, শহরের আলতাপোল এলাকায় ইলেক্ট্রিশিয়ান ফিরোজ আলম রিপন ও বায়সা গ্রামের মুনছুর করোনায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। তারা সকলেই করোনা জয় করেছেন। করোনা জয়ী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার জাহিদুর রহমান বলেন, আক্রান্ত হবার পরে আইসোলেশনে ছিলাম। এখন সুস্থ হয়েছি। দ্রুত আবারো কর্মস্থানে ফিরে মানুষের সেবা করতে চাই। অপর করোনা জয়ী গৃহবধূ বকুল বলেন, আইসোলেশনের সঠিক চিকিৎসা পেয়েছি। এখন বাড়ি ফিরে স্বামী ও সন্তানদের নিয়ে সুখে সংসার করবো। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন বলেন, জেলা সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন করোনা জয়ীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে ছাড়পত্র প্রদান করেন। জেলা সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন বলেন, করোনা আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা হয়েছে।
খুলনায় পুলিশ প্রধানের অবস্হানকালে,তেরখাদায় যুবদল নেতা গুলিবিদ্ধ
পাইকগাছা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত...
কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার অপর দুই...
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ৬১...
দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী 'দর্শনা ডিলাক্স'...
মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ: মনিরামপুরে বিএনপির মানববন্ধন
রাহাত আলী, মনিরামপুরঃ যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে এক মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ বরাদ্দের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত...














