সাতক্ষীরা প্রতিনিধি ঃ বাংলাদেশ সেনা বাহিনী যশোর সেনানিবাসের উদ্যোগে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়েছে । আজ সেমাবার আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে যশোর ৫৫ পদাতিক ডিভিশনের তত্ববাধনে ও ৪১ ফিল্ড এ্যামবুলেন্স এর পরিচালনায় লেঃ কর্ণেল ফারহানার নেতৃত্বে ৫ জন ডাক্তার দিন ব্যাপি এ চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় মেডিকেল অফিসার হিসেবে সেখানে চিকিৎসা প্রদান করেন, মেজর মশিউর, মেজর আহসান, মেজর সেবার, মেজর ক্যাপঃ মাহমুদা, ক্যাপঃ নওরিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিঠুন বিশ^াসসহ সেনা বাহিনীর উর্ধতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। মেডিকেল ক্যাম্পটি সুদক্ষ ভাবে গঠনে ও ব্যবস্থপনার দাযিত্ব পালন করেন ক্যাপ্টেন সাকিব। সেনা বাহিনীর সদস্যরা এ সময় বিভিন্ন রোগিদের মাঝে বিনা মুল্যে ৫২ প্রকার ঔষধ প্রদান করেন।
কালীগঞ্জে বিএনপির কার্যালয়ে আগুন
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসিলবাগ গ্রামে বিএনপির কার্যালয়ে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে এ...
ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কাজী আবদুল্লাহ, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহ নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন...
ঘূর্ণিঝড় আকভানের বৃষ্টিতে ৪৮৫ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষক
অভয়নগর (যশোর) প্রতিনিধি : ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুই দিনের টানা বৃষ্টিতে যশোরের অভয়নগরে মাঠে কেটে রাখা আমন ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাঠে...
মোংলায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলার চেষ্টা , যুবক আটক
মাসুদ রানা,মোংলা : মোংলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় মো. রাকিব খান (২৬) নামে এক যুবককে আটক করেছে...
কলারোয়ায় তিন দিনের বর্ষণে আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় টানা তিন দিনের ভারী বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে নিম্নাঞ্চল ও গ্রামীণ জনপদের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।...














