মেংলা প্রতিনিধি : মোংলার সাইলো এলাকার পশুর নদীর থেকে ১ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে হাত-পা বাধা ও গলায় পাথর ঝুলানো অবস্থায় একটি মরাদেহ জালে জাড়ানো অবস্থায় দেখতে পায় জেলেরা। এসময় পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। মোংলা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেন শরিফ জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয় জেলেরা অজ্ঞাত ৪৫ বছর বয়স্ক এক লোকের হাত-পা বাধা অবস্থায় পশুর নদীতে দেখতে পায় স্থানীয় জেলেরা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মোংলা থানায় নেয়া হয়। মরদেহটি ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে কেউ মেরে হাত-পা বেধে নদীতে ফেলে দিয়েছে। তবে এব্যাপারে থানায় একটি সাধারন ডায়রী করা হয়েছে।
বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ,৭ভারতীয় আটক
যশোর অফিস : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে জাল ভ্রমণ করের রসিদ ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ দালাল চক্রের...
যবিপ্রবিতে ই-জিপি, পিপিআর ও ডি-নথি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সরকারি ক্রয় প্রক্রিয়া ও দাপ্তরিক কাজে স্বচ্ছতা এবং গতিশীলতা আনতে ই-জিপি, পিপিআর, পিপিএ, ডি-নথি ও...
যশোরে জমি নিয়ে বিরোধে হাসুয়ার কোপে বিএনপি নেতা নিহত
যশোর অফিস : যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে এক বিএনপি নেতাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ...
খাজুরায় লায়ন ইটভাটার দাপটে অতিষ্ঠ জীবন
স্টাফ রিপোর্টার : যশোর সদর ও বাঘারপাড়া উপজেলা সীমান্তে চিত্রা নদী পুনঃখননের আগেই পাড়ের মাটি কেটে বিক্রি করছে অসাধু একটি চক্র। গত এক সপ্তাহে...
যশোরে রেডক্রিসেন্টের সাংগঠনিক সক্ষমতা উন্নয়নে দুই দিনব্যাপী কর্মশালা
মোঃ শাহ রিয়াজ বিশ্বাস সোহাগ : যশোরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের উদ্যোগে ‘ব্রাঞ্চ অর্গানাইজেশনাল ক্যাপাসিটি টু অ্যাক্ট (বোকা ২.০)’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা...













