খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের খাজুরার রায়পুর ইউনিয়নে কর্মহীন অসহায় ৫ শতাধিক পরিবারের মাঝে ঈদের খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী ইউনিয়নের প্রতিটি গ্রাম ঘুরে ঘুরে ওই সব পরিবারের হাতে সেমাই, চিনি, দুধ, তেল ও সাবানসহ খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এতে পৃষ্ঠপোষকতা করেছেন ইউনিয়ন যুবলীগ নেতা ও তরুণ সমাজসেবক মোস্তাফিজুর রহমান। এ ব্যাপারে জানতে চাইলে তিনি (মোস্তাফিজ) বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে বাঘারপাড়া উপজেলা যুবলীগের ুআহবায়ক রাজীব রায়ের নির্দেশে এসব খাদ্যসামগ্রী প্রদান করা হচ্ছে। যাতে করোনায় আর্থিক সংকটে কর্মহীন অসহায় পরিবারগুলো ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়। এর আগে তারা ইউনিয়নের কর্মহীন নি¤œ আয়ের মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান করেছে। পরিস্থিত স্বাভাবিক না হওয়া পর্যন্ত যুবলীগের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা রিয়েল হোসেন, রায়পুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হুমায়ন রেজা তুষার, সহ-সভাপতি মনিরুজ্জামান তরুণ, যুবলীগ নেতা মাহবুবুর রহমান, নাসির উদ্দিন, ইলিয়াস হোসেন, জসীম উদ্দীন, সোহাগ হোসেন, ছাত্রলীগের আলফাজ, তিতাস, আলামিন প্রমুখ।
যবিপ্রবির সিএসই বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি: আলোচনা অনুষ্ঠান, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও...
কুয়াদা বাজুয়াডাঙ্গা যুবসমাজের উদ্যোগে স্বেচ্ছায় রাস্তা সংস্কার, চলাচলে স্বস্তি
ইদ্রিস আলম, যশোর : সদর উপজেলাধীন রামনগর ইউনিয়নের কুয়াদা-বাজুয়াডাঙ্গা গ্রামে এক পুকুর পাড় সংলগ্ন দীর্ঘদিনের অবহেলিত রাস্তা সংস্কারে এগিয়ে এসেছেন স্থানীয় একদল যুবসমাজ ।...
স্বামী ও তাদের পরিবারের কোন সদস্য ছাড়াই পিতার বাড়িতে বিথীর দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার, চুড়ামনকাটি : ভালোবেসে মোবাইল ফোনে বিয়ে করেছিলো বিথী খাতুন পাশের গ্রামের প্রবাসী লিটন হোসেনকে।কথা ছিলো একে অপরকে শত বাঁধা বিপত্তি আসলেও ছেড়ে...
নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
নড়াইল প্রতিনিধি : “ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ভিক্টোরিয়া সোশ্যাল ওয়েলফেয়ার...
চৌগাছা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা
চৌগাছা (যশোর)প্রতিনিধি:যশোরের চৌগাছা প্রেস ক্লাবেট সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চৌগাছা-যশোর রোড সংলগ্ন ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের আহ্বায়ক শিহাব উদ্দীনের...














