খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের খাজুরার বন্দবিলা ইউনিয়নে ২ শতাধিক দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রোববার স্থানীয় মথুরাপুর যুব সেবা সংঘের সভাপতি ও তরুণ সমাজসেবক মাসুম রেজা খান নিজস্ব অর্থায়নে এ উপহার প্রদান করেন। এদিন ইউনিয়নের মথুরাপুর, তেলীধান্যপুড়া, পান্তাপাড়া, চন্ডিপুর, কেশবপুর, ধান্যপুড়া, মির্জাপুর, সেকেন্দারপুর, চাঁপাতলা, বন্দবিলা ও নিমটা গ্রামে দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে সেমাই, চিনি, গুড়া দুধ, বাদাম ও কিচমিচ। এর আগে মাসুম ইউনিয়নে খাদ্য সংকটে ঘরবন্ধি ৪ শতাধিক পরিবারকে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সহায়তা ও শতাধিক পরিবারকে ইফতার সামগ্রী দিয়েছেন। জনসেবার ব্রত নিয়ে দিন-রাত কাজ করে যাচ্ছেন তিনি। নিজের প্রতিষ্ঠিত ওই সংগঠনের সদস্যদের সহযোগিতায় করোনা প্রতিরোধে জীবানুনাশক ঔষধ স্প্রে, সাবান ও সচেতনামূলক লিফলেট বিতরণ কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন মাসুম। তার এ কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানান তিনি। সামাজিক দুরত্ব বজায় রেখে রোববার ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক সাধন দত্ত, সদস্য নায়েব আলী, জসিম উদ্দীন, বাদশা মিয়া প্রমুখ।
বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ,৭ভারতীয় আটক
যশোর অফিস : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে জাল ভ্রমণ করের রসিদ ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ দালাল চক্রের...
যবিপ্রবিতে ই-জিপি, পিপিআর ও ডি-নথি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সরকারি ক্রয় প্রক্রিয়া ও দাপ্তরিক কাজে স্বচ্ছতা এবং গতিশীলতা আনতে ই-জিপি, পিপিআর, পিপিএ, ডি-নথি ও...
যশোরে জমি নিয়ে বিরোধে হাসুয়ার কোপে বিএনপি নেতা নিহত
যশোর অফিস : যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে এক বিএনপি নেতাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ...
খাজুরায় লায়ন ইটভাটার দাপটে অতিষ্ঠ জীবন
স্টাফ রিপোর্টার : যশোর সদর ও বাঘারপাড়া উপজেলা সীমান্তে চিত্রা নদী পুনঃখননের আগেই পাড়ের মাটি কেটে বিক্রি করছে অসাধু একটি চক্র। গত এক সপ্তাহে...
যশোরে রেডক্রিসেন্টের সাংগঠনিক সক্ষমতা উন্নয়নে দুই দিনব্যাপী কর্মশালা
মোঃ শাহ রিয়াজ বিশ্বাস সোহাগ : যশোরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের উদ্যোগে ‘ব্রাঞ্চ অর্গানাইজেশনাল ক্যাপাসিটি টু অ্যাক্ট (বোকা ২.০)’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা...














