জসিম উদ্দিন, শার্শা প্রতিনিধি ॥ জনগণের জানমালের ক্ষতির হুমকি থেকে জীর্ণ ও মৃত প্রায় গাছ অপসারণ করার দাবীতে যশোর-বেনাপোল মহা সড়কে নাগরীক অধিকার ্আন্দোলনের আয়োজনে ও সেচ্ছ সেবী সংগঠন সেবার ব্যবস্থাপনায় এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার সময় যশোর-বেনাপোল মহা সড়কের নাভারণ কলোনী নামক স্থানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, যশোর জেলা নাগরীক অধিকারের সন্ময়ক শেখ মাসুদুজ্জামন মিঠু, নির্বাহী সদস্য আহছানুল্লাহ ময়না, জেলা পরিষদের সদস্য শাহানা আক্তার, নাভারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজান আলী, নাগরীক অধিকারের ঝিকরগাছার আহবায়ক ও সেবা সংগঠনের সভাপতি মাষ্টার আশরাফুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, পরিবেশ রক্ষাকারী আন্দোলনের সদস্য দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান সহ এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধনে বক্তারা বলেন, ইতিপূর্বে আমাদের কঠোর আন্দলোনের প্রেক্ষিতে ২০১৭ সালে গাছগুলি অপসারণ করে মহাসড়কটি চার লেনে সম্প্রসারণ করার প্রকল্প পাস হয়। কিন্তু কতিপয় পরিবেশবাদী বাস্তব অবস্থা বিবেচনায় না এনে নড়বড়ে মৃতপ্রায় গাছগুলি রক্ষার জন্য হাইকোর্টে একটি রীট আবেদন করেন। ফলশ্রুতিতে হাইকোর্ট রী আবেদনের পক্ষে ছয়মাসের জন্য গাছ কাটার উপর স্থগিতাদেশ জারী করেন। কিন্তু সরকার ও সংশ্লিষ্ট বিবাদীদের উদাসীনতার কারণে স্থগিতাদেশের কার্যকারীতা সয়ংক্রিয় ভাবে অব্যাহত রাখেন। তাই ইজকের এই মানববন্ধনে আমাদের দাবী অবিলম্বে সরকার ও সংশ্লিষ্টি কতৃপক্ষ দেশের স্বার্থে আইনগতভাবে হাইকোর্টের রীটের আদেশ অবমুক্ত করে গাছগুলো অপসারণের ব্যবস্থা নেওয়া হোক। একই সাথে চলমান উন্নয়ন কাজ অভ্যাহত সড়কগুলির মান সঠিক ভাবে করার জোর দাবী জানাচ্ছি। উল্লেখ্য: ঘুর্ণিঝড় আম্পানের কারণে এই মহাসড়কের দুই ধারের ১৩টি শতবর্ষী রেইন্ট্রি গাছ উপড়ে পড়ে সড়কের আশে পাশের অসংখ্য বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে। গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এই মহাসড়কটি প্রস্তাবিত এশিয়ান হাইওয়ে দেশের প্রধান স্থলবন্দর বেনাপোল ও সাতক্ষীরা জেলায় যাতায়াতের একমাত্র পথ। প্রতিদিন এ সড়ক দিয়ে অন্তত ১৫শ থেকে ১৬শ যানবাহন চলাচল করে।
সাতক্ষীরায় ৪ টি আসনে প্রতিদ্বন্দ্বি ২০ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে প্রার্থীদের মাঝে প্রতি বরাদ্দ দেওয়া হয়েছে। বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয় জেলা প্রশাসক ও...
আশাশুনিতে পারিবারিক পুষ্টি বাগান বিষয়ক দু’দিনের প্রশিক্ষণ
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধিঃ আশাশুনিতে পারিবারিক পুষ্টি বাগান বিষয়ক দু'দিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র হল রুমে এ প্রশিক্ষণ...
আশাশুনিতে কাঁকড়া চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধিঃ আশাশুনিতে আধুনিক পদ্ধতিতে কাঁকড়া চাষ বিষয় কাঁকড়া চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) সকাল ১০ টায় এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের...
কোটচাঁদপুরে বনবিভাগের অভিযানে জীবিত শকুন উদ্ধার ও মেছোবিড়াল হত্যায় মামলা
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে বনবিভাগের পৃথক অভিযানে একটি বিশাল আকৃতির জীবিত শকুন উদ্ধার এবং মেছোবিড়াল পিটিয়ে হত্যার ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা...
অভয়নগরে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বৃত্তি প্রদান
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগরে রাজ টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং খোদেজা আবু তাহের বৃত্তি প্রদান অনুষ্ঠিত...














