যশোর প্রতিনিধি : যশোরের যশ-খেজুরের রস, এটি কয়েকবছর আগেও বাস্তব ছিল কিন্তু এখন সেটি প্রায় বিলুপ্ত হতে চলেছে। কমে যাচ্ছে খেজুর গাছ। কমেছে রসের উৎপাদনও। যশোরের ঐতিহ্য রক্ষা করতে যশোর জেলায় ১ কোটি খেজুর গাছের বীজ রোপণের অংশ হিসেবে সদর উপজেলার ফতেপুর ধানঘাটায় ১০ লক্ষ খেজুর বীজ রোপন ও ১৫শ খেজুর গাছের চারা রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল ইসলাম। সদর উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি মাহমুদুল হাসান, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহরাব হোসেন হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার হাসান আলী , সমাজসেবা অফিসার আশিকুজ্জামান তুহিন , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিরোজ আহমেদ, ইউ পি সদস্য নূর হোসেন টুটুল প্রমূখ।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...














