এমএ সাজেদ,কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ জন শিক্ষার্থী শাপলা কাব এ্যাওয়ার্ড অর্জন করেছে। এ অর্জন খুলনা বিভাগের মধ্যে ২য় স্থান এনে দিয়েছে কলারোয়া উপজেলাকে। কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান জানান, এ্যাওয়ার্ড অর্জনকারী কাব স্কাউট শিশুরা প্রধানমন্ত্রীর কাছ থেকে এই এ্যাওয়ার্ড গ্রহণ করে থাকে। বাংলাদেশ স্কাউটসের সারাদেশব্যাপী আয়োজিত ২০১৯ সালের শাপলা কাব এ্যাওয়ার্ড চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষায় শাপলা কাব এ্যাওয়ার্ড অর্জনকারী সাতক্ষীরা জেলার ৪ জনের মধ্যে থেকে কলারোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ৩ জন. শাপলা কাব এ্যাওয়ার্ড অর্জন করেছে। এরা হলো: নোশাইবা শারমিলি নোবা, আব্দুল্লাহ আল-ফারাবী রেজা ও রিশাদ মোস্তফা। শাপলা কাব এ্যাওয়ার্ড অর্জনের দিক থেকে জেলার মধ্যে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথম স্থানে রয়েছে। গত সোমবার বাংলাদেশ স্কাউটস থেকে এ চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এই কৃতিত্ব অর্জনে প্রধান শিক্ষক মুজিবুর রহমান ও সহকারী শিক্ষক/স্কাউট-ইউনিট লিডার অনুপ কুমার ঘোষকে অভিনন্দন জানিয়েছেন অভিভাবকবৃন্দ ও এলাকাবাসী।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া
স্টাফ রিপোর্টার : নারী উদ্যোক্তা হিসেবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় অসামান্য সাফল্য ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক অর্জন করেছেন ‘রঙ হ্যান্ডি...
যশোরে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী বলেছেন পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা ১৪শ’ শিশু কিশোরকে হত্যা করে...
গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান স্পিকারের
যশোর ডেস্ক :দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ...
আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে...
যশোর ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের...
প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী
যশোর ডেস্ক : জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলার সময় কথা বলায় কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় তিনি...












