সাতক্ষীরা প্রতিনিধি ঃ পারিবারিক কলহের জের ধরে সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগরে স্ত্রী কর্তৃক স্বামীকে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘাতক স্ত্রী শাহেদা খাতুনকে (৪৫) আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার প্রতাপনগরে এ ঘটনাটি ঘটে। নিহতের নাম আরশাদ আলী গাজী (৫০)। তিনি প্রতাপনগর গ্রামের মৃত ফকির গাজীর ছেলে। নিহতের স্বজনরা জানান, বুধবার রাতে আরশাদ গাজী তার স্ত্রী শাহেদা খাতুনকে একটি তুচ্ছ ঘটনায় বকাবকি করলে তার স্ত্রী পাশে থাকা ইট দিয়ে তার স্বামীর মাথা ও চোখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার স্বামী আরশাদ গাজী মারা যান। আশাশুনি থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক কলহের জের ধরে নিহতের স্ত্রী শাহেদা খাতুন তার স্বামীকে ইট দিয়ে মাথায় আঘাত করায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে নিহতের স্ত্রী শাহেদা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই জলিল গাজী বাদী হয়ে ঘাতক শাহেদা খাতুনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে এই পুলিশ কর্মকর্তা আরো জানান।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














