এমএ সাজেদ, কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ায় বজ্রপাতে এক স্কুল ছাত্রের করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ৯ টার দিকে উপজেলার পানিকাউরিয়া গ্রামে। মৃত্যুবরণকারী স্কুল ছাত্রের নাম সজীব হোসেন (১৪)। সে দেয়াড়া ইউনিয়নের দলুইপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। সজীব খোরদো হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্র। কুশোডাঙ্গা ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে সজীব তার নানা বাড়ি উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের পানিকাউরিয়া গ্রামে বেড়াতে যায়। অন্য একটি সূত্র জানাচ্ছে, সজীব নানার বাড়ি থাকতো। সেখানে শুক্রবার সকাল ৯ টার দিকে বৃষ্টির মধ্যে মাঠে ফুটবল খেলছিলো সজীব। এ সময় আকস্মিক বজ্রপাত হলে বজ্রাঘাতে সে মারাত্মকভাবে আহত হয়। সঙ্গে সঙ্গে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওযা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সজীবের অনাকাক্সিক্ষত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
কালীগঞ্জে বিএনপির কার্যালয়ে আগুন
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসিলবাগ গ্রামে বিএনপির কার্যালয়ে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে এ...
ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কাজী আবদুল্লাহ, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহ নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন...
ঘূর্ণিঝড় আকভানের বৃষ্টিতে ৪৮৫ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষক
অভয়নগর (যশোর) প্রতিনিধি : ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুই দিনের টানা বৃষ্টিতে যশোরের অভয়নগরে মাঠে কেটে রাখা আমন ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাঠে...
মোংলায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলার চেষ্টা , যুবক আটক
মাসুদ রানা,মোংলা : মোংলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় মো. রাকিব খান (২৬) নামে এক যুবককে আটক করেছে...
কলারোয়ায় তিন দিনের বর্ষণে আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় টানা তিন দিনের ভারী বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে নিম্নাঞ্চল ও গ্রামীণ জনপদের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।...














