শিমুল ইসলাম, রূপদিয়া(যশোর)প্রতিনিধি ॥ যশোর সদর উপজেলার কচুয়া নন্দীপাড়া গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী রিনি বেগম(২২) রবিবার সকাল ১১টার দিকে নিজ ঘরে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্বহত্যা করেছে। রিনি বেগম যশোর অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের তরিকুল ইসলামের মেয়ে। ২০১৭ সালে কচুয়া গ্রামের ঈমান আলী গোলদারের ছোট ছেলে মো: বিল্লাল হোসেন(৩০) এর সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই সংসারে পারিবরিক কলহ চলছিল বলে অভিযোগ করেন পিতা তরিকুল ইসলাম। সে জানান মেয়ের শাশুড়ী, শশুর, ভাশুর ও ননদ প্রতিনিয়ত আমার মেয়ের সাথে ঝগড়া বিবাদ করতো। আমার মেয়ে ওখানে সংসার করতে চাইতো না। আমরা কয়েকবার এ নিয়ে মেয়ের শশুর বাড়িতে দেন দরবার করেছি এবং মেয়েকে বুঝিয়ে সুজিয়ে রেখে এসেছি। মেয়ের বাবা আরো বলেন তার মেয়ে কয়েকবার তাকে বলেছে তার স্বামীর পরিবারের অন্যান্য সদস্যরা তাকে মেরে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখবে এতে যত টাকা লাগে লাগুক বলে হুমকি দিয়েছে। কিন্ত আমরা তার কোন কথায় গুরুত্ব দেয়নি কারন তার সংসারে কথা ও ছোট মেয়েটির কথা চিন্তা করে সংসার জুড়িয়ে রাখার চেষ্ঠা করেছি। কিন্ত অবশেষে সেই কথাটিই সত্য হলো বলে কাঁদতে থাকে পিতা তরিকুল ইসলাম। অপর দিকে মেয়ের স্বামী বলে অন্য কথা সে বলে তার স্ত্রী রিনি তাকে পছন্দ করত না। কারন তার পূর্বে অন্য কারো সঙ্গে প্রেমজ সম্পর্ক রয়েছে। সে তাকে ভূলতে পারিনি। এসব নিয়ে মাঝে মধ্যে ঝগড়া হতো আমাদের মধ্যে। সে কারণে সে আত্বহত্যা করেছে। কিন্ত পাড়া প্রতিবেশিদের মাঝে গুঞ্জুন এটি কি পরিকল্পিক হত্যা নাকি আত্বহত্যা। আত্বহত্যাকারী রিমি দুই বছরের একটি শিশু কন্যা সন্তান রয়েছে। এ সংবাদ পেয়ে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের এসআই গোলাম মোর্তজা রিনির ঝুলন্ত লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেণ। এ সংবাদ লেখা পর্যন্ত মামলার প্রস্তুতির কাজ চলছে বলে জানাযায়।
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন নবজাগরণ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। তিনি...
যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পরিস্কার ভাষায় বলতে চাই,...
২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি-প্রতিমন্ত্রী অমিত
স্টাফ রিপোর্টার : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি। ২৪-এর...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
যশোর প্রতিবেদক : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে যশোর সিটি কলেজের...
মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে জনমত গড়তে মানববন্ধন কর্মসূচি পালন
আজিবর রহমান, মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিস্তার ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ফেসবুকে পেজ ও ইউটিউবে চ্যানেল খুলে...













